ঢাকা, শনিবার ০১ আগস্ট ২০২৬,   শ্রাবণ ১৭ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৫৮, ১৫ ডিসেম্বর ২০২০

অনার্স চতুর্থ বর্ষের স্থগিত পরীক্ষার সময়সূচি প্রকাশ

ফাইল ছবি

ফাইল ছবি

পাবলিক বিশ্ববিদ্যালয়ের পর এবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১৯ সালের অনার্স চতুর্থ বর্ষের স্থগিত পরীক্ষার সংশোধিত সময়সূচি প্রকাশ করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, করোনার কারণে স্থগিত হওয়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স চতুর্থ বর্ষের অবশিষ্ট পরীক্ষাগুলো ২০২১ সালের ১৬ জানুয়ারি থেকে শুরু হয়ে আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।

এ পরীক্ষা প্রতিদিন সকাল ৯টা ৩০ মিনিট থেকে শুরু হবে। পরীক্ষার বিস্তারিত সময়সূচি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে জানা যাবে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়