নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৫:৫৫, ২৯ ডিসেম্বর ২০২০
জুনে এসএসসি, জুলাই-আগস্টে হতে পারে এইচএসসি
ফাইল ছবি
পরিস্থিতি অনুকূলে থাকলে আগামী বছরের জুন নাগাদ এসএসসি পরীক্ষা নেয়া হতে পারে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
মঙ্গলবার (২৯ ডিসেম্বর) বেলা ২টার পরে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী এ কথা জানান।
তিনি বলেন, ফেব্রুয়ারি থেকে এপ্রিল এই সময়কালে (এসএসসি পরীক্ষার্থীদের) ক্লাসরুমে পড়ানোর উদ্যোগ নেব, সেই চেষ্টা করছি। পরিস্থিতি যদি অনুকূলে থাকে ২০২১ সালের জুন নাগদ এই পরীক্ষা নেওয়ার চেষ্টা করব।
শিক্ষামন্ত্রী বলেন, স্কুলগুলো খুলে দেওয়ার চেষ্টা করব। দশম ও দ্বাদশ শ্রেণি যেন নতুন সিলেবাসে ক্লাস করে পরীক্ষা দিতে পারে।
তিনি বলেন, আগামী বছরের এইচএসসি পরীক্ষার্থীদের ‘পুনর্বিন্যস্ত’ সিলেবাস ৩১ জানুয়ারির মধ্যে জানিয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে।
দীপু মনি বলেন, ফেব্রুয়ারি থেকে মে মাস পর্যন্ত হয়ত তাদের ক্লাসরুমে নিয়ে ক্লাস করানো হবে। জুলাই-অগাস্ট নাগাদ এই পরীক্ষা গ্রহণের আশা প্রকাশ করছি।
এছাড়া শিগগিরই এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হবে জানিয়ে তিনি বলেন, এ সংক্রান্ত অধ্যাদেশ জারি সময়ের ব্যাপার মাত্র।
দীপু মনি আরও বলেন, আগামী ৩১ ডিসেম্বর বই উৎসবের উদ্বোধন করা হবে। ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের মাঝে ১২ দিনে বই বিতরণ করা হবে।
আইনিউজ/এসডিপি
- শাবির ৭২ টি সিসি ক্যামেরার মধ্যে ৫৩ টিই বিকল
- শাবি শিক্ষক সমিতির নির্বাচন, চলছে ভোটগ্রহণ
- ৪৯ তম বেফাক পরীক্ষার রেজাল্ট ২০২৬ দেখার সহজ উপায়
- বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ ২০২৬ রেজাল্ট প্রকাশ
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৫
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- বেফাক পরীক্ষার ফলাফল ২০২৬ প্রকাশের আপডেট
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
























