কুবি প্রতিনিধি
আপডেট: ২০:৫৯, ১৮ জানুয়ারি ২০২১
কুবিতে বঙ্গবন্ধু পরিষদ একাংশের আলোচনা সভা
কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
সোমবার (১৮ জানুয়ারি) দুপুর সাড়ে বারোটায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক লাউঞ্জে কমিটির সদস্য সচিব ড. মোঃ মোকাদ্দেস-উল-ইসলামের সঞ্চালনায় ও পরিষদের অর্থসচিব বিজ্ঞান অনুষদের ডিন ড. দুলাল চন্দ্র নন্দীর সভাপতিত্বে বঙ্গবন্ধু পরিষদের একাংশের এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় শিক্ষক সমিতির সভাপতি ড. মোঃ শামিমুল ইসলাম বলেন, 'বঙ্গবন্ধু এবং তাঁর আদর্শ আমাদের জাতীয় জীবনে প্রতিফলিত হওয়া জরুরি। বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী বঙ্গবন্ধু পরিষদের আহ্বায়ক কমিটিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখবে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের উন্নয়নকার্য পরিচালনার জন্য বঙ্গবন্ধু পরিষদ সর্বদা সজাগ দৃষ্টি রাখবে এই আশাবাদ ব্যক্ত করছি।'
এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ড. মোঃ শামিমুল ইসলাম এবং সাধারণ সম্পাদক ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন, সহ-সভাপতি মোহাম্মদ মাকসুদুল করিম ও মো. সাদেকুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক মো.মোকাদ্দেস-উল-ইসলাম, কোষাধ্যক্ষ মো. আবু বকর ছিদ্দিক, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. রুহুল আমীন, সাহিত্য-সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক শাহ একলিমুর রেজা, কার্যকরী সদস্য ড. বিশ্বজিৎ চন্দ্র দেব, ড. মোহাম্মদ জুলহাস মিয়া, মো. রশিদুল ইসলাম শেখ, ড. সজল চন্দ্র মজুমদার, মো. তোফায়েল আহমেদ, মো. নাজমুল হক ও মো. আমান মাহবুব সহ অন্যান্য শিক্ষকবৃন্দ।
আইনিউজ/এইচএ
- শাবির ৭২ টি সিসি ক্যামেরার মধ্যে ৫৩ টিই বিকল
- শাবি শিক্ষক সমিতির নির্বাচন, চলছে ভোটগ্রহণ
- ৪৯ তম বেফাক পরীক্ষার রেজাল্ট ২০২৬ দেখার সহজ উপায়
- বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ ২০২৬ রেজাল্ট প্রকাশ
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৫
- দাখিল পরীক্ষার রেজাল্ট ২০২৬ | মাদ্রাসা বোর্ডের ফলাফল
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- বেফাক পরীক্ষার ফলাফল ২০২৬ প্রকাশের আপডেট



















