কুবি প্রতিনিধি
স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে কুবিতে আলোচনা সভা
সংগৃহীত
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) বঙ্গবন্ধু পরিষদের একাংশের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩১ জানুয়ারি) সকাল ১১ টায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু পরিষদের একাংশের সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির হুসেইনের সঞ্চালনায় এবং সভাপতি ড. মো. মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সুপারনিউমারি অধ্যাপক ও বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস্ এর ‘বঙ্গবন্ধু চেয়ার’ অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেন।
সভায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বঙ্গবন্ধু পরিষদ পরিচালনা পর্ষদের সদস্য ডা. শেখ আব্দুল্লাহ আল মামুন এবং বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় পরিচালনা পর্ষদের সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য ড. লিয়াকত হোসেন মোড়ল।
অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেন বলেন, "লেনিন যদি রাশিয়া না ফিরতেন তাহলে ব্লশেভিক বিপ্লব হত না, তেমনি বঙ্গবন্ধু যদি না ফিরতেন তাহলে বাংলাদেশের অস্থিত্ব নিয়ে সংশয় তৈরি হত। ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশে ফেরার মধ্যে বাংলাদেশ রাষ্ট্রটি বাস্তব রূপ পেয়েছিল। বঙ্গবন্ধু মানে বাংলাদেশ, সে বঙ্গবন্ধু যখন বাংলাদেশে ঢুকলেন তখন তিনি ক্ষমতায় ফিরলেন, বাংলাদেশ নিয়েই ফিরলেন। ৭ই মার্চের ভাষণ ছিল সংগ্রামী আগামীর ইঙ্গিত আর ১০ই জানুয়ারির ভাষণ ছিল সংগ্রামের সাফল্য নিয়ে তিতো হওয়ার দিক নির্দেশনা"।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বিভিন্ন অনুষদের ডিন, বঙ্গবন্ধু পরিষদের একাংশের নেতৃবৃন্দ, বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ, সাংবাদিক বৃন্দ, শাখা ছাত্রলীগের নেতৃবৃন্দসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আইনিউজ/খালেদুল হক
- শাবির ৭২ টি সিসি ক্যামেরার মধ্যে ৫৩ টিই বিকল
- শাবি শিক্ষক সমিতির নির্বাচন, চলছে ভোটগ্রহণ
- ৪৯ তম বেফাক পরীক্ষার রেজাল্ট ২০২৬ দেখার সহজ উপায়
- বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ ২০২৬ রেজাল্ট প্রকাশ
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৫
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- বেফাক পরীক্ষার ফলাফল ২০২৬ প্রকাশের আপডেট
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
























