কুবি প্রতিনিধি
অন্তরের চিকিৎসায় ৭ম ও ১১তম ব্যাচের ১ লাখ ৪০ হাজার টাকা হস্তান্তর
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ইংরেজি বিভাগের শিক্ষার্থী অন্তর সাহার চিকিৎসার জন্য ১ লাখ ৪০ হাজার টাকা হস্তান্তর করা হয়েছে।
মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) ইংরেজি বিভাগের চ্যেয়ারম্যান এর কাছে এ টাকা হস্তান্তর করা হয়। ইংরেজি বিভাগের ৭ম ব্যাচের ২৮,৩০০ টাকা এবং ১১ তম ব্যাচের ১,১১,৮২০ টাকা হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান ড. বনানী বিশ্বাস, বিভাগের সহযোগী অধ্যাপক ড. হাবিবুর রহমান, সহযোগী অধ্যাপক আবুল হায়াত এবং সহকারী অধ্যাপক রেনেসাঁ আহমেদ সায়মা।
এসময় ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান ড. বনানী বিশ্বাস বলেন, ‘বিধবা মায়ের একমাত্র সন্তান অন্তর সাহা। তার অসুস্থতার এ মুহূর্তে আমাদের সকলের উচিত তার পাশে থাকা। অন্তরের মা হার্টের রোগী। এ অবস্থায় উনার পেক্ষ কোনোভাবেই চিকিৎসা চালানো সম্ভব না। পিতৃহীন অন্তরের অসুস্থতার এ পর্যায়ে যদি আমরা এগিয়ে না আসি তাহলে তার চিকিৎসা সম্ভব না। তাই সকলকে এগিয়ে আসার আহবান করছি। টাকার অভাবে কিডনি ট্রান্সপ্লান্ট করতে পারছেন না। সুস্থ ভাবে বাঁচতে হলে খুব দ্রুত কিডনি ট্রান্সপ্লান্ট করতে হবে''।
এর আগে আন্তরের বিভাগ, এলামনাই তারিন (২য় ব্যাচ) ১০,০০০টাকা, রেনেসাঁস (৩য় ব্যাচ) ২৫,০০০ টাকা, এ্যানি (৬ষ্ঠ ব্যাচ) ১০,০০০টাকা, ১২তম ব্যাচ, ১৩তম ব্যাচ, এবং মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে মোট ৩লক্ষ ১৭ হাজার পাঁচশ টাকা প্রধান করা হয়।
অন্তরের চিকিৎসায় প্রয়োজন প্রায় ৩০-৩৫ লাখ টাকা। নিজ নিজ অবস্থান থেকে সকলের একটু সহযোগিতায় ফিরিয়ে আনতে পারে একটি প্রাণোচ্ছল তরুণ প্রাণ।
আর্থিক সাহায্য পাঠানোর ঠিকানা:
বিকাশ- 01622676868, 01733875846
নগদ- 01622676868, 01733875846
রকেট- 016226768681, 017338758465
জনতা ব্যাংক একাউন্ট নাম্বার- 100002277257 (মাইজদী কোর্ট শাখা, নোয়াখালী)
- শাবির ৭২ টি সিসি ক্যামেরার মধ্যে ৫৩ টিই বিকল
- শাবি শিক্ষক সমিতির নির্বাচন, চলছে ভোটগ্রহণ
- ৪৯ তম বেফাক পরীক্ষার রেজাল্ট ২০২৬ দেখার সহজ উপায়
- বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ ২০২৬ রেজাল্ট প্রকাশ
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৫
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- বেফাক পরীক্ষার ফলাফল ২০২৬ প্রকাশের আপডেট
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
























