নোবিপ্রবি প্রতিনিধি
আপডেট: ২২:২৫, ৬ ফেব্রুয়ারি ২০২১
বইমেলায় আসছে নোবিপ্রবি শিক্ষার্থী সিফাতের কাব্যগ্রন্থ
সিফাত শুভ্র ও তার প্রথম কাব্যগ্রন্থ ‘অমীমাংসিত সময়ের আহ্বান’
চলতি বছরের বইমেলায় প্রকাশিত হতে চলেছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষার্থী তরুণ কবি সিফাত শুভ্র’র প্রথম কাব্যগ্রন্থ ‘অমীমাংসিত সময়ের আহ্বান’।
পাণ্ডুলিপি প্রতিযোগিতায় কবিতা বিভাগে নির্বাচিত পাণ্ডুলিপি হিসেবে বইটি প্রকাশ করছে অক্ষরবৃত্ত প্রকাশন। বইটির প্রচ্ছদ করেছেন আল নোমান।
প্রকাশিতব্য বই সম্পর্কে সিফাত শুভ্র বলেন ‘অমীমাংসিত সময়ের আহ্বান’ আমার প্রথম কবিতার বই। কবিতার প্রতি গভীর ভালোবাসা অনুভব করতে পারি মোটামুটি একটা বয়স হবার পরই। এরপর সুখ-দুঃখ, আবেগ-অনুভূতি এবং যাপিত জীবনজুড়ে একটা বিশেষ জায়গা দখল করে নিলো কবিতা।
সিফাত আরও বলেন, 'এ বইয়ের কবিতায় সাবলীল ভাষায় খুঁজে পাওয়া যাবে সম্পর্ক, সম্পর্কে লেপটে থাকা প্রাণের আকুতি-মিনতি ও জীবনবোধের এক অপূর্ব সমন্বয়। কবিতা সুন্দর সমাজ বিনির্মানে একটা দারুণ সমীরণ বয়ে দিতে পারে বলে বিশ্বাস করি। আর সেটা সম্ভব হবে তখনই যখন কবিতাগুলোকে পাঠক আগলে রাখবে এবং কবিতার মাধ্যমে যে বার্তা দিচ্ছেন কবি তা ধারণ করতে সক্ষম হবে। অমীমাংসিত সময়ের এ আহ্বান তোমার, আমার, আমাদের সকলের প্রতি। আমার এ প্রথম কাব্যগ্রন্থ পাঠক সাদরে গ্রহণ করবে এই প্রত্যাশা রইলো।'
উল্লেখ্য যে, সিফাত শুভ্র নোবিপ্রবির অর্থনীতি বিভাগে ৩য় বর্ষে অধ্যয়নরত। বিশ্ববিদ্যালয়ে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে রয়েছে তার সরব উপস্থিতি রয়েছে।
আইনিউজ/ ফাইয়াজ ইশতিয়াক
- শাবির ৭২ টি সিসি ক্যামেরার মধ্যে ৫৩ টিই বিকল
- শাবি শিক্ষক সমিতির নির্বাচন, চলছে ভোটগ্রহণ
- ৪৯ তম বেফাক পরীক্ষার রেজাল্ট ২০২৬ দেখার সহজ উপায়
- বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ ২০২৬ রেজাল্ট প্রকাশ
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৫
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- বেফাক পরীক্ষার ফলাফল ২০২৬ প্রকাশের আপডেট
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
























