কুবি প্রতিনিধি
মুজিববর্ষ উপলক্ষে কুবিতে ম্যারাথন
কুমিল্লা বিশ্ববিদ্যালয়। ফাইল ছবি
মুজিববর্ষ উদযাপন উপলক্ষে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে 'বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২০২১' আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় ক্রীড়া পরিচালনা কমিটি। আগামী ৬ মার্চ শারীরিক শিক্ষা বিভাগের ব্যবস্থাপনায় এই ম্যারাথন অনুষ্ঠিত হবে।
বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের সহকারী পরিচালক মনিরুল ইসলামের পাঠানো বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে http://dhakamarathon.com.bd লগ ইন করে ইউজার freeadmin1@marathon.com.bd পাসওয়ার্ড freeadmin@1 অথবা ইউজার freeadmin2@marathon.com.bd পাসওয়ার্ড freeadmin@2 ব্যবহার করে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।
মেইলে প্রাপ্ত প্রাপ্তি স্বীকার পত্রটি (confirmation letter) শারীরিক শিক্ষা বিভাগের ই-মেইল আইডি (physicaleducation@cou.ac.bd) তে প্রেরণ পূর্বক তালিকাভুক্ত হতে হবে।
কেবল মাত্র রেজিস্ট্রেশনকারীগণ এই প্রতিযােগিতায় অংশগ্রহণ করতে পারবেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া পরিচালনা কমিটির আহবায়ক ড. মো. শামিমুল ইসলাম বলেন, বঙ্গবন্ধুর জম্মশত বার্ষিকী উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসন এ উদ্যোগ নিয়েছে। বিশ্ববিদ্যালয়ের পরিবারের সদস্যদের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধিতে এ আয়োজন বিরাট ভূমিকা পালন করবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন ক্রীড়া পরিচালনা কমিটিকে দায়িত্ব দিয়েছে আমরা সবার সহযোগিতায় সফলভাবে সম্পন্ন করতে পারবো। প্রথম তিনজনকে পুরস্কৃত করা হবে বলে জানান তিনি।
ম্যারাথনে অংশগ্রহণ করতে নিবন্ধন করুন এখানে- http://dhakamarathon.com.bd
আইনিউজ/খালেদুল হক
- শাবির ৭২ টি সিসি ক্যামেরার মধ্যে ৫৩ টিই বিকল
- শাবি শিক্ষক সমিতির নির্বাচন, চলছে ভোটগ্রহণ
- ৪৯ তম বেফাক পরীক্ষার রেজাল্ট ২০২৬ দেখার সহজ উপায়
- বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ ২০২৬ রেজাল্ট প্রকাশ
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৫
- দাখিল পরীক্ষার রেজাল্ট ২০২৬ | মাদ্রাসা বোর্ডের ফলাফল
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- বেফাক পরীক্ষার ফলাফল ২০২৬ প্রকাশের আপডেট



















