নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০:৩৩, ৪ এপ্রিল ২০২১
মেডিকেলে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, নির্বাচিত ৪৩৫০ জন
ফাইল ছবি
দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে এমবিবিএস প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এ বছর ভর্তির নির্বাচিত হয়েছেন ৪ হাজার ৩৫০ জন। তাদের মধ্যে ছাত্র দুই হাজার ৪১ এবং ছাত্রী দুই হাজার ৯ জন। ন্যূনতম ৪০ নম্বর পেয়ে পাস করেছেন ৪৮ হাজার ৯৭৫ জন, অর্থাৎ পাসের হার ৩৯.৮৬।
রোববার (৪ এপ্রিল) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদফতরে স্বাস্থ্য শিক্ষা বিভাগের এক ব্রিফিংয়ে মেডিকেল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়। প্রেস ব্রিফিং থেকে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করেন স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব আলী নূর।
ভর্তি পরীক্ষার ফল জানতে ক্লিক করুন
মেধা তালিকায় প্রথম মিশোরী মুনমুন। তিনি পাবনা মেডিকেল কলেজ থেকে পরীক্ষায় অংশ নিয়েছিলেন। তার মোট প্রাপ্ত নম্বর ৮৭.২৫।
গত শুক্রবার (২ এপ্রিল) সারাদেশের ১৯টি কেন্দ্রের ৫৫টি ভেন্যুতে এবারের পরীক্ষা নেয়া হয়। ভর্তি পরীক্ষায় অংশ নিতে আবেদন করেন এক লাখ ২২ হাজার ৮৭৪ জন। তবে পরীক্ষায় অংশ নিয়েছেন এক লাখ ১৬ হাজার ৮৫৬ জন। অর্থাৎ অনুপস্থিত ছয় হাজার ১৮ জন।
আইনিউজ/এসডিপি
- শাবির ৭২ টি সিসি ক্যামেরার মধ্যে ৫৩ টিই বিকল
- শাবি শিক্ষক সমিতির নির্বাচন, চলছে ভোটগ্রহণ
- ৪৯ তম বেফাক পরীক্ষার রেজাল্ট ২০২৬ দেখার সহজ উপায়
- বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ ২০২৬ রেজাল্ট প্রকাশ
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৫
- দাখিল পরীক্ষার রেজাল্ট ২০২৬ | মাদ্রাসা বোর্ডের ফলাফল
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- বেফাক পরীক্ষার ফলাফল ২০২৬ প্রকাশের আপডেট























