শাবি প্রতিনিধি
আপডেট: ২০:৫০, ২১ এপ্রিল ২০২১
শাবি শিক্ষার্থীর মাকে বাঁচাতে সাহায্যর আকুতি
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল স্টাডিজ বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোফাজ্জল হোসেনের ক্যান্সার আক্রান্ত মাকে বাঁচাতে ৫ লক্ষ টাকা প্রয়োজন। যা তার পরিবারের পক্ষ থেকে বহন করা সম্ভব নয়। এ কারণে, ক্যান্সার আক্রান্ত মাকে বাঁচাতে সাহায্যর আকুতি করেছেন শাবির এ শিক্ষার্থী।
মোফাজ্জলের বাবা ২০১৯ সালে পরলোকগমন করেন। এরপর পুরো পরিবারের ভরণপোষনের দায়িত্ব আসে মোফাজ্জলের উপর। তার বাবা বসতভিটা ছাড়া কোনো জমিজমা বা নগদ অর্থ রেখে যাননি। পরিবারের পাশে দাড়াতে অনার্স শেষ করে আর মাস্টার্স সম্পন্ন করতে পারেনি মোফাজ্জল। পরিবারের ভরণ-পোষন আর ক্যান্সার আক্রান্ত মায়ের চিকিৎসার টাকার সংস্থানের তার পাশে দাঁড়াতে আহবান জানান তার সহপাঠী ও শিক্ষকরা।
পলিটিক্যাল স্টাডিজ এলামনাই এসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ড. জহিরুল হক শাকিল বলেন, মোফাজ্জলের মা মরণব্যাধি ক্যান্সারে(লিম্ফোবিয়া)আক্রান্ত। তবে তাঁর ক্যান্সার প্রাথমিক পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। এই মুহুর্তে সঠিক চিকিৎসা শুরু করলে তিনি আরোগ্য লভ করবেন বলেও জানানো হয়। চিকিৎসা ভাবত ৫ লক্ষ টাকা প্রয়োজন। তবে দেরি হলে ক্যান্সার জটিল পর্যায়ে যেতে পারে যা কয়েকগুন বেশি টাকা খরচ করেও নিরাময় করা সম্ভবপর নাও হতে পারে।
সহায়তা করতে যোগাযোগ করুন
Bank: Uttara Bank Limited
A/C Name: Mofazzal Hosen
A/C No: 017311100005140
Swift Code: UTBLBDDH
Routing No: 250480883
Rocket: 017191123331 (Mofazzal)
bKash: 01761464645 (Sourab Chakraborty)
Nagad: 01713804532 (Tanvir Al Hasan)
জিএম ইমরান/ শাবি/ আইনিউজ
- শাবির ৭২ টি সিসি ক্যামেরার মধ্যে ৫৩ টিই বিকল
- শাবি শিক্ষক সমিতির নির্বাচন, চলছে ভোটগ্রহণ
- ৪৯ তম বেফাক পরীক্ষার রেজাল্ট ২০২৬ দেখার সহজ উপায়
- বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ ২০২৬ রেজাল্ট প্রকাশ
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৫
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- বেফাক পরীক্ষার ফলাফল ২০২৬ প্রকাশের আপডেট
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
























