Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২২ ফেব্রুয়ারি ২০২৬,   ফাল্গুন ১০ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮:০৩, ২৪ এপ্রিল ২০২১
আপডেট: ১৮:০৩, ২৪ এপ্রিল ২০২১

বুয়েটে ভর্তি পরীক্ষায় আবেদনের সময়সীমা বাড়ল

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি পরীক্ষা আবেদনের সময়সীমা আগামী ৩ মে পর্যন্ত বাড়ানো হয়েছে।

শনিবার দুপুরে সময় বাড়ানো সংক্রান্ত একটি নোটিশ বুয়েটের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

বুয়েটের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের স্নাতক শ্রেণির ভর্তির জন্য অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয় ১৫ এপ্রিলে। শেষ হওয়ার কথা ছিল আজ (শনিবার) বিকেল ৩টায়। তবে সারাদেশে লকডাউনের কারণে আবেদনপত্র জমার সময়সীমা ৩ মে বিকেল তিনটা পর্যন্ত বাড়ানো হয়েছে।

এবার দুই ধাপে হবে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে স্নাতক শ্রেণির বুয়েটের ভর্তি পরীক্ষা। প্রাথমিক আবেদনকারীদের থেকে বাছাই করা হবে ৩১ মে ও ১ জুন। যারা কেবল এই বাছাই পর্বে উত্তীর্ণ হবে তারাই বুয়েটে ১০ জুন চূড়ান্ত ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবেন। 

এ দিকে আবেদনকারীরা প্রশ্নের উপর যেনো স্বচ্ছ ধারণা পায় সেই জন্য ২০১৯-২০ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার প্রশ্ন বুয়েটের নিজস্ব ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। শনিবার (১০ এপ্রিল) প্রশ্নপত্র প্রকাশ করা হয়। 

দুটি ইউনিটে ভর্তি পরীক্ষা হবে৷ ‘ক’ গ্রুপে (ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং নগর ও অঞ্চল পরিকল্পন বিভাগ), এতে প্রাক-নির্বাচনী ও মূল ভর্তি বাবদ ১ হাজার টাকা আবেদন ফি এবং ‘খ’  গ্রুপে (ইঞ্জিনিয়ারিং বিভাগ, নগর ও অঞ্চল পরিকল্পন বিভাগ ও স্থাপত্য বিভাগ) আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১ হাজার ২০০ টাকা। মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আবেদন ফি জমা দিতে হবে।... বিস্তারিত

আসন সংখ্যা

বুয়েটে মোট আসন সংখ্যা ১ হাজার ২১৫। এর মধ্যে পার্বত্য চট্টগ্রাম এবং অন্যান্য এলাকার ক্ষুদ্র জাতিগোষ্ঠীভুক্ত শিক্ষার্থীদের জন্য প্রকৌশল বিভাগ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের জন্য মোট তিনটি এবং স্থাপত্য বিভাগে ১টি আসন সংরক্ষিত থাকবে।

আবেদনের নূন্যতম যোগ্যতা

আবেদনকারীকে বাংলাদেশের যে কোন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড/ মাদরাসা শিক্ষা বোর্ড/ কারিগরি শিক্ষা বোর্ড থেকে জিপিএ পদ্ধতিতে ৫.০০ এর স্কেলে কমপক্ষে জিপিএ ৪.০০ পেয়ে পাস করতে হবে। 

তাছাড়া, তাছাড়া উচ্চ মাধ্যমিক পরীক্ষায় গণিত, পদার্থ বিজ্ঞান ও রসায়ন এই তিন বিষয়ে গ্রেড পদ্ধতিতে ৫.০০ এর স্কেলে কমপক্ষে জিপিএ- ৫.০০ এবং মাধ্যমিক পরীক্ষায় গণিত, পদার্থ বিজ্ঞান ও রসায়ন এই তিন বিষয়ে ৩০০ নম্বরের মধ্যে ন্যূনতম ২৭০ নম্বর পেয়ে পাস করতে হবে।

যেসব প্রার্থী ২০১৭ সালে মাধ্যমিক পরীক্ষায়, ২০১৯ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে কিন্তু উচ্চ মাধ্যমিকের পরীক্ষায় তাদের সংশোধিত ফল ২০১৯ সালের ১০ সেপ্টেম্বরের পরে শিক্ষাবোর্ড থেকে প্রকাশিত হয়েছে সেক্ষেত্রে তাদেরকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড থেকে গণিত, পদার্থ বিজ্ঞান ও রসায়ন এই তিন বিষয়ে ৬০০ নম্বরের মধ্যে ন্যূনতম ৪৮০ নম্বর পেয়ে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে। 

আবেদনকারীদের থেকে ১ম থেকে ২৪,০০০তম পর্যন্ত সব শিক্ষার্থীকে প্রাক নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেয়া হবে। এই বাছাইয়ের ক্ষেত্রে শিক্ষার্থীর মাধ্যমিক পরীক্ষার গণিত, পদার্থ ও রসায়ন পরীক্ষার মোট প্রাপ্ত নম্বর, গনিতে প্রাপ্ত নম্বর এবং পদার্থবিজ্ঞানে প্রাপ্ত নম্বরকে অগ্রাধিকারের ক্রম হিসেবে বিবেচনা করা হবে। 

আবেদনের নিয়ম

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ভর্তির প্রয়োজনীয় তথ্যাবলী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (https://www.buet.ac.bd) এ পাওয়া যাবে। ভর্তি পরীক্ষা সংক্রান্ত সব তথ্য বুয়েটের ওয়েবসাইট এবং নোটিশ বোর্ডে দেয়া থাকবে। 

ওয়েবসাইটে প্রদত্ত নির্দেশনা মোতাবেক অনলাইনে আবেদন ফরম যথাযথভাবে পূরণ করে সাবমিট করতে হবে। সাবমিট করার পর একটি Application Serial No. প্রদান করা হবে এবং পরবর্তীতে ওই নম্বরে শিওরক্যাশ/ রকেট/ বিকাশ এর মাধ্যমে মোবাইল দিয়ে SMS এর মাধ্যমে আবেদন ও ভর্তি পরীক্ষার আবেদন ফি জমা দিতে হবে। 

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়