নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২৩:১১, ৩০ এপ্রিল ২০২১
করোনাকালে শিক্ষকদের ধান কাটার নির্দেশ
করোনা পরিস্থিতিতে দেশের কৃষকদের বোরো ধান কেটে সহায়তা করতে শিক্ষকদের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)৷ পাশাপাশি শিক্ষার্থীদেরও এ কাজে সহায়তার আহ্বান জানানো হয়েছে।
শুক্রবার (৩০ এপ্রিল) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে এ নির্দেশনা প্রকাশ করা হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, করোনাভাইরাস মহামারীর দ্বিতীয় ঢেউ বাংলাদেশেও হানা দিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনাভাইরাসের বিরূপ প্রভাব মোকাবেলায় বিশেষ পরিকল্পনা গ্রহণ করেছেন। একইসঙ্গে তিনি অর্থনীতির চাকা সচল রাখতে এবং মানুষের খাদ্য সরবরাহ নিশ্চিত করতে নানামুখী উদ্যোগ গ্রহণ করেছেন।
সরকারের সঠিক পদক্ষেপ গ্রহণ ও অনুকূল আবহাওয়ার কারণে এ বছরও বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। লকডাউনের কারণে গত বছরের ন্যায় এ বছরও কৃষি শ্রমিকের ঘাটতির সম্ভাবনা থাকায় প্রধানমন্ত্রী দেশবাসীর প্রতি বোরো ধান আহরণে কৃষকদের সহায়তা করার আহ্বান জানিয়েছেন।
এ পরিস্থিতিতে দেশের যেসব অঞ্চলে বোরো ধান আহরণের ক্ষেত্রে কৃষকদের সহায়তা করা প্রয়োজন সেসব এলাকার শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের কৃষকদের প্রয়োজনীয় সাহায্য করার অনুরোধ করেছে শিক্ষা অধিদপ্তর।
এছাড়াও দেশের অর্থনীতির চাকা সচল রাখতে স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে প্রতিষ্ঠান প্রধানরা অন্যান্য শিক্ষক এবং দায়িত্ববোধ সম্পন্ন ও প্রশিক্ষণপ্রাপ্ত (স্কাউটস-রোভার স্কাউটস ইত্যাদি) শিক্ষার্থীদের নিয়ে তাদের প্রতিষ্ঠান সংলগ্ন এলাকার কৃষকদের সহায়তায় এগিয়ে যাওয়ার কথা বলা হয়েছে নির্দেশনায়।
এই নির্দেশনার প্রেক্ষিতে যাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়, সে ব্যাপারে সংশ্লিষ্টদের অনুরোধও জানানো হয়েছে।
আইনিউজ/এসডি
- শাবির ৭২ টি সিসি ক্যামেরার মধ্যে ৫৩ টিই বিকল
- শাবি শিক্ষক সমিতির নির্বাচন, চলছে ভোটগ্রহণ
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৫
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
- চবি ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৫
- ‘বাঁচতে চাইলে পরীক্ষায় এ্যাটেন্ড কর’, ছাত্রীকে শাবি শিক্ষক
- রাজউক উত্তরা মডেল কলেজ ভর্তি যোগ্যতা ২০২৩

























