শাবি প্রতিনিধি
আপডেট: ১৩:০২, ৩ মে ২০২১
সাস্টমুনার ৫ম কার্যনির্বাহী কমিটি গঠন
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছায়া জাতিসংঘ সংগঠন 'সাস্ট মডেল ইউনাইটেড ন্যাশন এসোসিয়েশন' (সাস্টমুনা) এর ৫ম কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।
কমিটিতে সভাপতি হিসেবে পরিসংখ্যান বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী মুসা আহমদ শোভন এবং সহ-সভাপতি হিসেবে লোক প্রশাসন বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী নাফিসা নোমান মনোনিত হয়েছেন। এছাড়া কমিটিতে যৌথ সম্পাদক হিসেবে ইংরেজি বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী ফাতেমা তুজ জোহরা এবং অর্থনীতি বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী সিনাজ আফতাব তটিনী মনোনীত হয়েছেন।
শনিবার (১ মে) নতুন এ কার্যনির্বাহী পর্ষদ ঘোষণা করেন সংগঠনটির সদ্য বিদায়ী কমিটির সভাপতি মাহফুজা রাহাত ঐশী।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, অর্থসংস্থান সম্পাদক আবদুল্লাহ সাকিব মারফ, সাংগঠনিক সম্পাদক মোঃ মাজহারুল ইসলাম, প্রকাশনা সম্পাদক প্রসেনজিৎ বসাক এবং গবেষনা শাখার প্রধান হিসেবে মনোনীত হয়েছেন সুলতান সাকিব মাহমুদ।
নবনিযুক্ত পর্ষদে জনসম্পর্ক পরিচালক হিসেবে মাহপারা হোসাইন অভিরূপা, নথিপত্র পরিচালক মোঃ শাকিল আহমেদ, অর্থসংস্থান পরিচালক দেবজিত দে, অধিবেশন ও অনুষ্ঠান পরিচালক মো. ফখরুল ইসলাম, প্রচারণা পরিচালক মো. হামিদুল ইসলাম, প্রতিনিধি বিষয়ক পরিচালক ফাতিহা নুসরাত এবং গবেষনা ও অধিবিদ্যা পরিচালক আজিজুল হাকিম সিফাত নিযুক্ত হয়েছেন।
এছাড়ার কার্যনির্বাহী পর্ষদের সদস্য হিসেবে নিযুক্ত হয়েছেন নওশিন তাশফিয়া অদ্রী, আজহারুল ইসলাম, আশরাফুল আলম, আয়েশা নাহার চৌধুরী, ইমরান বেগম, মো. জাহিদ হাসান, রাকিব আহমদ চৌধুরী ও নুসরাত জাহান ইপি।
উল্লেখ্য সাস্টমুনা করোনা মহামারীকালীন সময়ে ২০২০ সালে বিভিন্ন অললাইন ভিত্তিক প্রতিযোগিতা ও অন্যান্য কার্যক্রম পরিচালনা করে। Sylhet Model United Nations শিরোনামে ২০১৮ ও ২০১৯ সালে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছায়া জাতিসংঘ সংস্থা (SUSTMUNA) দেশব্যাপী বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীদের অংশগ্রহণে সিলেটে ছায়া জাতিসংঘ সম্মেলন আয়োজন করে এবং "Sylhet Shall Shine" এই স্লোগানে ২০১৭ সালে সিলেটে প্রথমবারের মত আঞ্চলিক ছায়া জাতিসংঘ সম্মেলন অনুষ্ঠিত করে।
তাছাড়া নিয়মিত বিশ্ববিদ্যালয় অন্তর্বর্তী ছায়া জাতিসংঘ সম্মেলন এবং শিক্ষার্থীদের দক্ষতা বাড়ানোর লক্ষ্যে নিয়মিত কর্মশালাও আয়োজন করে আসছে সংগঠনটি।
জিএম ইমরান/ শাবি/ আইনিউজ
- শাবির ৭২ টি সিসি ক্যামেরার মধ্যে ৫৩ টিই বিকল
- শাবি শিক্ষক সমিতির নির্বাচন, চলছে ভোটগ্রহণ
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৫
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
- চবি ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৫
- ‘বাঁচতে চাইলে পরীক্ষায় এ্যাটেন্ড কর’, ছাত্রীকে শাবি শিক্ষক
- রাজউক উত্তরা মডেল কলেজ ভর্তি যোগ্যতা ২০২৩

























