শাবি প্রতিনিধি
আপডেট: ০০:২১, ৪ মে ২০২১
করোনায় ক্ষতিগ্রস্তদের মাঝে শাবি প্রেসক্লাবের আর্থিক অনুদান
করোনায় মহামারীতে কর্মহীন হয়ে পড়া পরিবার ও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, বিধবা, প্রতিবন্ধী এবং রিকশাচালকদেরকে সহায়তা প্রদান করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের সংগঠন ‘শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব’।
সোমবার (৩ মে) বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে তাদেরকে আর্থিক অনুদান প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আনোয়ারুল ইসলাম।
শাবি প্রেসক্লাবের সভাপতি জুবায়ের মাহমুদের সভাপতিত্বে ও যুগ্মসাধারণ সম্পাদক জিএম ইমরান হোসেনের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. তুলসী কুমার দাশ, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক জহীর উদ্দিন আহমদ, রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন, লোকপ্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক সামিউল ইসলাম ও শাবি প্রেসক্লাবের সাবেক সভাপতি হোসাইন ইমরানসহ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সদস্যবৃন্দ।
করোনায় ক্ষতিগ্রস্তদের পাশে এগিয়ে আসায় শাবি প্রেসক্লাবকে সাধুবাদ ও ধন্যবাদ জানিয়ে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আনোয়ারুল ইসলাম বলেন, বর্তমানের করোনায় দ্বিতীয় ঢেউ চলছে। পার্শ্ববর্তী দেশ ভারতের তুলনায় আমরা এখনো ভালো আছি। করোনার এ প্রকোপ কমাতে আমাদের সবাইকে স্বাস্থ্য সচেতনতা মেনে চলতে হবে। এছাড়া শাবি প্রেসক্লাবের মতো সমাজের নিম্নশ্রেণির মানুষের পাশে দাঁড়াতে হবে। তাদেরকে সহযোগিতা করতে হবে।
শাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. তুলসী কুমার দাশ বলেন, করোনায় ক্ষতিগ্রস্তদের সহযোগিতা করার পাশাপাশি তাদের মাঝে স্বাস্থ্যবিধি মেনে চলার মানসিকতা তৈরিতে কাজ করে যেতে হবে। যখন দেশের সর্বস্তরের জনগণ স্বাস্থ্যবিধি মেনে চলবে কেবল তখনই আমরা করোনা থেকে মুক্তি পাবো। এছাড়া করোনার কারণে যাদের কাজকর্ম বন্ধ হয়ে গেছে তাদেরকে জরুরি সহায়তার জন্য ৩৩৩ এ কল দিতে অনুরোধ জানান তিনি।
ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক জহীর উদ্দিন আহমদ বলেন, শাবি প্রেসক্লাবের এ ধরণের উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। তাদের এ ধরনের উদ্যোগই সমাজের নিম্নশ্রেণির মানুষের মুখে হাসি ফোটাতে পারে। ভবিষ্যতেও তারা এ ধরণের কাজ করে যাবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
এসময় শাবি প্রেসক্লাবে সভাপতি জুবায়ের মাহমুদ বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের পাশাপাশি আমরা সমাজের খেটে খাওয়া মানুষদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। এরই ধারাবাহিকতায় গত বছরের ন্যায় এবারও আর্থিক ভাবে ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদান করছি এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।
আইনিউজ/জিএম ইমরান
- শাবির ৭২ টি সিসি ক্যামেরার মধ্যে ৫৩ টিই বিকল
- শাবি শিক্ষক সমিতির নির্বাচন, চলছে ভোটগ্রহণ
- ৪৯ তম বেফাক পরীক্ষার রেজাল্ট ২০২৬ দেখার সহজ উপায়
- বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ ২০২৬ রেজাল্ট প্রকাশ
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৫
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- বেফাক পরীক্ষার ফলাফল ২০২৬ প্রকাশের আপডেট
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
























