Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২২ ফেব্রুয়ারি ২০২৬,   ফাল্গুন ১০ ১৪৩২

শাবি প্রতিনিধি

প্রকাশিত: ২২:২২, ৬ মে ২০২১
আপডেট: ২২:২৩, ৬ মে ২০২১

`কিন স্কুল`র শিক্ষার্থীদের মাঝে ঈদবস্ত্র বিতরণ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন 'কিন' সুবিধাবঞ্চিত ও অসহায় শিশুদের মাঝে ঈদবস্ত্র বিতরণ করেছে।

বৃহস্পতিবার বিকালে সংগঠনটির ওয়েব এ্যান্ড এইড বিষয়ক সেক্রেটারি মো. শিহাব ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানান।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়,  কিন এর ৫টি উইংস এর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটি উইং হলো কিন স্কুল। "চেনা হোক প্রতিমুখ শিক্ষার আয়নায়" এই মূলমন্ত্রকে অন্তরে ধারণ করে শাবির আশেপাশের সুবিধাবঞ্চিত ও অসহায় শিশুদের শিক্ষার আলোয় আলোকিত করতে কাজ করে কিন স্কুল।

বৃহস্পতিবার  (৬ মে) বিকাল ৩ টায় ঈদের আনন্দ ভাগাভাগির করার লক্ষ্যে ভার্সিটি প্রাঙ্গনে মোট ৯১জন শিক্ষার্থীর মাঝে ইদবস্ত্র বিতরণ করা হয়।

তাছাড়া, কিন স্কুলের শিক্ষার্থী ও তাদের পরিবারের মানুষদের ইদ আনন্দকে রাঙিয়ে তুলতে, তাদের মুখে হাসি ফুটিয়ে তুলতে তাদের মাঝে ইদ বস্ত্রের পাশাপাশি KIN ACTION AGAINST HUNGER 3.0 প্রোগ্রামের আওতায়  শিক্ষার্থীদের পরিবারের মাঝে দৈনন্দিন প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

উল্লেখ্য, KIN ইদ আনন্দ ২০২১ এর মাধ্যমে কিন স্কুলের শিক্ষার্থীদের ঈদবস্ত্র বিতরণ ছাড়াও এই করোনা মহামারীর সময় সমাজের অন্যান্য সকল সুবিধাবঞ্চিত মানুষদের সাহায্য করার ব্রত নিয়ে একইসাথে আয়োজিত হচ্ছে KIN ACTION AGAINST HUNGER 3.0।

এই প্রোগ্রামের আওতায় আজ কিন স্কুলের ৯১জন শিক্ষার্থীর পরিবারসহ এ পর্যন্ত মোট ১৩০টি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করে কিন। করোনা চলাকালীন সময়ে দেশের বিভিন্ন জায়গায় অসহায় মানুষদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করবে কিন।

কিন সবাইকে আহ্বান করে নিজ নিজ জায়গা থেকে এই সুবিধাবঞ্চিত মানুষদের পাশে দাঁড়ানোর জন্য।

জিএম ইমরান/ শাবি/ আইনিউজ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়