ঢাবি প্রতিনিধি
আপডেট: ১৯:৫৪, ৬ জুন ২০২১
সরকারি স্টাফ কোয়ার্টার থেকে ঢাবি ছাত্রীর মরদেহ উদ্ধার
রাজধানীর আজিমপুরের সরকারি স্টাফ কোয়ার্টার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার সকালে এ ঘটনা ঘটে।
নিহতের নাম ইসরাত জাহান তুষ্টি (২১)। তিনি ঢাবির ইংরেজি বিভাগে ২য় বর্ষে অধ্যয়নরত ছিলেন। তিনি বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলে সংযুক্ত ছিলেন। তবে হল বন্ধ থাকায় স্টাফ কোয়ার্টারের ওই ভবনের নিচতলায় থাকতেন। তার বাড়ি নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলায়।
ইসরাত জাহান তুষ্টির বান্ধবী পরিচয় দেয়া তাপসী নামে আরেক ছাত্রী এসব তথ্য জানিয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগ থেকে জানা গেছে, সকাল সাড়ে সাতটার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে ঢামেকের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ফায়ার সার্ভিসের পলাশী ব্যারাক ফায়ার স্টেশনের কর্মকর্তা মো. সাইফুল ইসলাম জানান, ৯৯৯-এ ফোন পেয়ে আমরা স্টাফ কোয়ার্টার ইউনিট ২-এর ১৮ নম্বর ভবনের নিচতলার একটি বাথরুমের দরজা ভেঙে তাকে উদ্ধার করি। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
লালবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সিরাজুল ইসলাম বলেন, ‘ওই শিক্ষার্থীর দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টের সমস্যা ছিল বলে জানা গেছে। তাকে উদ্ধার করে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
আইনিউজ/এসডিপি
- শাবির ৭২ টি সিসি ক্যামেরার মধ্যে ৫৩ টিই বিকল
- শাবি শিক্ষক সমিতির নির্বাচন, চলছে ভোটগ্রহণ
- ৪৯ তম বেফাক পরীক্ষার রেজাল্ট ২০২৬ দেখার সহজ উপায়
- বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ ২০২৬ রেজাল্ট প্রকাশ
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৫
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- বেফাক পরীক্ষার ফলাফল ২০২৬ প্রকাশের আপডেট
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
























