নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২৩:১৮, ৬ জুন ২০২১
আবারও বাড়তে পারে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি
করোনাভাইরাস পরিস্থিতির কারণে চলমান বিধিনিষেধ আগামী ১৬ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। এমন অবস্থায় ১৩ জুন শিক্ষাপ্রতিষ্ঠান খুলবে কি না তা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। সংশ্লিষ্টরা বলছেন স্কুল-কলেজের ছুটি আবারও বাড়তে পারে।
রোববার (৬ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন বলেন,পরিস্থিতি স্বাভাবিক হলে শিক্ষাপ্রতিষ্ঠান খুলবে। এক্ষেত্রে করোনা সংক্রমণের হার ৫ শতাংশের নিচে নামা জরুরি। পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় ১৬ জুন পর্যন্ত লকডাউন (বিধিনিষেধ) বাড়ানো হয়েছে। এই অবস্থায় সংশ্লিষ্টদের সঙ্গে বসে পুনরায় সিদ্ধান্ত নিতে হবে। তবে ১৩ জুন খোলার বিষয়ে এখনই কিছু বলা যাচ্ছে না।
এর আগে, গত ২৬ মে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছিলেন, করোনা পরিস্থিতি অনুকূলে থাকলে ১৩ জুন থেকে উচ্চমাধ্যমিক পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া হবে। আর বিশ্ববিদ্যালয় খোলার বিষয়টি নির্ভর করছে শিক্ষার্থীদের টিকা দেয়ার ওপর।
এ বিষয়ে প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুরুল আলম বলেন, সরকারের ঘোষিত তারিখে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে সব ধরনের প্রস্তুতি আছে। শেষ প্রস্তুতি হিসেবে স্কুল-কলেজ পরিষ্কার করা হচ্ছে। সরকারের নির্দেশনা পেলেই শিক্ষাপ্রতিষ্ঠান খোলা যাবে। সবকিছু নির্ভর করছে পরিস্থিতির ওপর।
আইনিউজ/এসডিপি
- শাবির ৭২ টি সিসি ক্যামেরার মধ্যে ৫৩ টিই বিকল
- শাবি শিক্ষক সমিতির নির্বাচন, চলছে ভোটগ্রহণ
- ৪৯ তম বেফাক পরীক্ষার রেজাল্ট ২০২৬ দেখার সহজ উপায়
- বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ ২০২৬ রেজাল্ট প্রকাশ
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৫
- দাখিল পরীক্ষার রেজাল্ট ২০২৬ | মাদ্রাসা বোর্ডের ফলাফল
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- বেফাক পরীক্ষার ফলাফল ২০২৬ প্রকাশের আপডেট























