নিজস্ব প্রতিবেদক
দেশের বিদ্যালয়গুলো ২০৩০ সালের মধ্যে পাবে হাইস্পিড ইন্টারনেট
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, আগামী ২০৩০ সালের মধ্যে দেশের এক লাখ ৭০ হাজার প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় ফাইবার অপটিক্যাল হাইস্পিড ইন্টারনেট কানেক্টিভিটিতে যুক্ত হবে। আইসিটি বিভাগের অধীন ডিজিটাল কানেক্টিভিটি প্রকল্পের আওতায় এ কার্যক্রম বাস্তবায়ন করা হবে।
তিনি বলেন, প্রযুক্তিতে কেউ যেন পিছিয়ে না থাকে সে লক্ষ্যে গার্লস ইন আইসিটি প্রোগ্রাম, জব অপারচুনিটি অ্যান্ড এমপাওয়াম্যান্টসহ বিভিন্ন কার্যক্রম হাতে নেয়া হয়েছে।
প্রতিমন্ত্রী আজ আন্তর্জাতিক টেলিকমিনিউকেশন ইউনিয়নের এশিয়া এন্ড দি প্যাসিফিক রিজিওনাল অফিসের উদ্যোগে ‘গালর্স ইন টেক ডে বাংলাদেশ ২০২১’ অনুষ্ঠান উদ্বোধনকালে অনলাইনে সংযুক্ত হয়ে এসব কথা বলেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আন্তর্জাতিক টেলিকমিনিউকেশন ইউনিয়নের এশিয়া ফর প্যাসিফিক রিজিওনাল ডিরেক্টর অসুকু ওকুন্ডা, এশিয়া এন্ড প্যাসিফিক এলাইন্স ফর ইন্টারনেট ওয়ার্ল্ড ওয়াইড ফাউন্ডেশনের রিজিওনাল হেড অন্জু মন্ডল।
পলক বলেন, ইউনাইটেড নেশনস এর সহযোগিতায় ওয়াইফাই প্রোগ্রামের মাধ্যমে ৫০ হাজার এন্টারপ্রেনিয়র তৈরি করা হয়েছে। ফিল্যান্সার থেকে এন্টারপ্রেনিয়র তৈরির লক্ষ্যে ৪ হাজার নারীকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। এছাড়াও আইটি সার্ভিস প্রোভাইডার ও ওমেন কল সেন্টার এজেন্ট হিসাবে প্রায় ৭ হাজার নারীকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।
‘মুক্তপাঠ’ বাংলা ভাষায় সর্ববৃহৎ ই-লার্নিং প্লাটফর্ম উল্লেখ করে পলক বলেন, যেখানে অনলাইনে সাধারণ শিক্ষা, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং সমগ্র জীবনব্যাপী শিক্ষা গ্রহণের সুযোগ রয়েছে।
পলক বলেন, আগামী বছর থেকেই প্রাথমিক পর্যায়ে কোডিং শিক্ষা অন্তর্ভুক্ত করতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে নিবিড় ভাবে কাজ করছে আইসিটি বিভাগ। বর্তমান ও আগামী প্রজন্মকে দক্ষ করে তুলতে দেশে আরো ৩৫ হাজার আধুনিক ডিজিটাল কম্পিউটার ল্যাব প্রতিষ্ঠা করা হবে।
আইনিউজ/এসডি
- শাবির ৭২ টি সিসি ক্যামেরার মধ্যে ৫৩ টিই বিকল
- শাবি শিক্ষক সমিতির নির্বাচন, চলছে ভোটগ্রহণ
- ৪৯ তম বেফাক পরীক্ষার রেজাল্ট ২০২৬ দেখার সহজ উপায়
- বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ ২০২৬ রেজাল্ট প্রকাশ
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৫
- দাখিল পরীক্ষার রেজাল্ট ২০২৬ | মাদ্রাসা বোর্ডের ফলাফল
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- বেফাক পরীক্ষার ফলাফল ২০২৬ প্রকাশের আপডেট























