রাকিবুল ইসলাম রিয়াদ (জবি প্রতিনিধি)
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ জবির শান্ত চত্বরে কেক কেটে সংগঠনটির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে। আজ মঙ্গলবার (৪ জানুয়ারি) সকালে ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে এ কর্মসূচি পালন করে সংগঠনটি।
এ সময় শাখা ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম ফরাজি ও সাধারণ সম্পাদক আকতার হোসাইনসহ নেতাকর্মীরা ছিলেন।

শাখা ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম ফরাজি বলেন, ‘দেশকে স্বাধীন করার জন্য যে সংগঠন বেশি রক্ত দিয়েছে তা হল বাংলাদেশ ছাত্রলীগ। ছাত্রলীগের প্রায় ১৭ হাজার নেতাকর্মী যুদ্ধের সময় রক্ত দিয়েছে। দেশের সাধারণ মানুষের যেকোনো অধিকার আদায়ে পাশে ছিল বাংলাদেশ ছাত্রলীগ। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ শিক্ষার্থীদের যেকোনো যৌক্তিক দাবির জন্য আগের মতো ভবিষ্যতেও লড়ে যাবে।’
- আরও পড়ুন- জবিতে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন
সাধারণ সম্পাদক আকতার হোসাইন বলেন, ‘আমরা বিশ্ববিদ্যালয়ের সবাইকে নিয়ে সকালে বাংলাদেশ ছাত্রলীগের নির্দেশক্রমে ধানমণ্ডি ৩২ এ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করি এবং বিশ্ববিদ্যালয়ে এসে সকাল ১০টায় প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।’
- আরও পড়ুন- জবি ছাত্রলীগের নেতৃত্বে ফরাজী-আকতার
সাধারণ সম্পাদক আরও বলেন, ‘বাংলাদেশ ছাত্রলীগ সব সময় দেশের সার্বভৌমত্ব, মানবিক কাজের জন্য যে সংগঠন কাজ করে যাচ্ছে সে সংগঠনের আজকে প্রতিষ্ঠাবার্ষিকী। শুধু জগন্নাথে নয় সারাবাংলার প্রায় ৫০ লাখ নেতাকর্মী, এ সংগঠনকে যারা ভালোবাসে আজকে আনন্দের সঙ্গে দিনটি উদযাপন করবে। দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নে, বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে ছাত্রলীগ সবসময় কাজ করেছে, কাজ করে যাবে।’
এর আগে সকাল ৮টায় ধানমণ্ডি ৩২ নম্বরে ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবনে শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের পক্ষ থেকে।
আইনিউজ/রাকিবুল ইসলাম রিয়াদ/এসডি
আইনিউজে ভিডিও খবর-
বৃষ্টিস্নাত জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস
ঘুরে আসুন মৌলভীবাজারের পাথারিয়া পাহাড়
বিস্ময় বালিকা : ১৯৫ দেশের রাজধানীর নাম বলতে পারে
মৌলভীবাজারে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হবে : পরিকল্পনা মন্ত্রী
এছাড়াও যে কোনও ভিডিও সংবাদের জন্য ভিজিট করুন আইনিউজের ভিডিও আর্কাইভস।
- শাবির ৭২ টি সিসি ক্যামেরার মধ্যে ৫৩ টিই বিকল
- শাবি শিক্ষক সমিতির নির্বাচন, চলছে ভোটগ্রহণ
- ৪৯ তম বেফাক পরীক্ষার রেজাল্ট ২০২৬ দেখার সহজ উপায়
- বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ ২০২৬ রেজাল্ট প্রকাশ
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৫
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- বেফাক পরীক্ষার ফলাফল ২০২৬ প্রকাশের আপডেট
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
























