আই নিউজ ডেস্ক
চলে গেলেন কবি আসাদ চৌধুরী
জনপ্রিয় কবি আসাদ চৌধুরী। ছবি- সংগৃহীত
জনপ্রিয় কবি আসাদ চৌধুরী আর নেই। কানাডায় চিকিৎসাধীন অবস্থায় মৃ ত্যু হয় তার। এ সময় তার বয়স হয়েছিল ৮০ বছর।
আজ বৃহস্পতিবার (৫ অক্টোবর) টরন্টোর স্থানীয় একটি হাসপাতালে আসাদ চৌধুরীর মৃ ত্যু হয় বলে নিশ্চিত করেছেন তার জামাতা নাদিম ইকবাল।
এর আগে, গত ১৫ জুন রাতে স্বাস্থ্যজনিত সমস্যার কারণে টরন্টোর স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয় তাকে। তখন জানা গিয়েছিল, শ্বাসকষ্টসহ নানা জটিল রোগে ভুগছেন। পরে ক্যাথেড্রাল দেওয়া হলে কার্যকরী উন্নতি না হওয়ায় ইমারজেন্সিতে নেয়া হয়। পরদিন ইন্টেন্সিভ কেয়ার কেবিনে নেয়া হয় তাকে।
কবিতা আবৃত্তির মাধ্যমে জায়গা করে নিয়েছেন মানুষের মনে। বাচনভঙ্গি, টেলিভিশনের বিভিন্ন অনুষ্ঠান পরিকল্পনা ও উপস্থাপনার জন্যও সর্বমহলে পরিচিত তিনি। এছাড়া মৌলিক কবিতা ছাড়াও শিশুতোষ গ্রন্থ, ছড়া, জীবনী ও অনুবাদ করেছেন। তিনি কবি আল মাহমুদ পরিষদের সভাপতি ছিলেন।
১৯৮৩ সালে তার লেখা ‘বাংলাদেশের মুক্তিযুদ্ধ’ শীর্ষক গ্রন্থটি প্রকাশ হয়। একই বছর বঙ্গবন্ধুর জীবনী ভিত্তিক গ্রন্থ ‘সংগ্রামী নায়ক বঙ্গবন্ধু’ সম্পাদনা করেন এই কবি।
১৯৪৩ সালের ১১ ফেব্রুয়ারি বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার উলানিয়ায় জন্মগ্রহণ করেন কবি আসাদ চৌধুরী। তার বাবার নাম মোহাম্মদ আরিফ চৌধুরী ওরফে ধনু মিয়া এবং মায়ের নাম সৈয়দা মাহমুদা বেগম।
আই নিউজ/এইচএ
- শাবির ৭২ টি সিসি ক্যামেরার মধ্যে ৫৩ টিই বিকল
- শাবি শিক্ষক সমিতির নির্বাচন, চলছে ভোটগ্রহণ
- ৪৯ তম বেফাক পরীক্ষার রেজাল্ট ২০২৬ দেখার সহজ উপায়
- বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ ২০২৬ রেজাল্ট প্রকাশ
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৫
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- বেফাক পরীক্ষার ফলাফল ২০২৬ প্রকাশের আপডেট
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
























