ঢাকা, শনিবার   ১৬ মে ২০২৬,   জ্যৈষ্ঠ ২ ১৪৩৩

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২০:১৭, ১৬ জুন ২০২২

‘আমরা যদি ভালো হই, তাহলে অন্যকে আঘাত করব না’

ভারতের জনপ্রিয় অভিনেত্রী শাই পল্লবী

ভারতের জনপ্রিয় অভিনেত্রী শাই পল্লবী

‘কাশ্মীর ফাইলস’ ছবিকে ঘিরে বির্তকে জড়ালেন ভারতের জনপ্রিয় অভিনেত্রী শাই পল্লবী। এই ছবিকে ঘিরে বেফাঁস মন্তব্য করে নেট জনতার রোষের মুখে পড়েছেন দক্ষিণের জনপ্রিয় নায়িকা সাই পল্লবী। পল্লবী বিবেক অগ্নিহোত্রীর ‘কাশ্মীর ফাইলস’ ছবিকে ঘিরে তার প্রতিক্রিয়া জানিয়ে একটি ঘটনা ব্যাখ্যা করেন। আর তাতেই চটে যান নেটিজেনরা।

সেখানে তিনি বলেছেন, ‘“কাশ্মীর ফাইলস” ছবিতে দেখানো হয়েছে, কাশ্মীরি পন্ডিতদের কীভাবে মারা হয়েছে। আপনি যদি এ ঘটনাকে ধার্মিক সংঘর্ষ হিসেবে নেন, তাহলে কিছুদিন আগেই এক মুসলিম চালককে গরু নিয়ে যাওয়ার অপরাধে মারধর করা হয়। আর তাকে দিয়ে জোর করে “জয় শ্রীরাম” বলানো হয়। এ দুই ঘটনার মধ্যে পার্থক্য কোথায়?

আমাদের সবার আগে এক ভালো মানুষ হয়ে উঠতে হবে। আমরা যদি ভালো হই, তাহলে অন্যকে আঘাত করব না।’ সাই পল্লবীর এই মন্তব্যর পর নেট দুনিয়ায় রীতিমতো ঝড় উঠেছে। তার পক্ষে–বিপক্ষে নানা মন্তব্য করছেন নেটিজেনরা।

পল্লবী এখন ব্যস্ত তার আগামী রোমান্টিক অ্যাকশন-ড্রামাভিত্তিক ছবি ‘বিরাট পর্ভম’-এর মুক্তিকে ঘিরে। এ ছবিতে রানা দাজ্ঞুবতির সঙ্গে তাকে রোমান্স করতে দেখা যাবে। এক তরুণীর প্রেমকথা নিয়ে এ ছবির গল্প বোনা হয়েছে। তরুণীটি নকশাল নেতা রাবণকে ভালোবেসে ফেলে। পল্লবী, রানা দাজ্ঞুবতি ছাড়া এ ছবিতে প্রিয়ামণিকে এক গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে।

আইনিউজ/এসকেএস

আইনিউজ ইউটিউব চ্যানেলে ‍দেখুন আকর্ষণীয় সব ভিডিও

কৃষক ও ফিঙে পাখির বন্ধুত্ব (ভিডিও)

বাজারে নদীর বিশাল চিতল মাছ

লাউয়াছড়ায় ঘণ্টায় ২০ কিলোমিটার গতিসীমা

নয় বছরের মেয়েটি কিভাবে নেভায় একের পর এক আগুন?

বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা-দোকানপাট

 

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়