বিনোদন ডেস্ক
মিস ইউনিভার্সে অংশ নেবে না ফ্রান্স, ৭৪ বছরে প্রথম বিরতি
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতা মিস ইউনিভার্স ২০২৬-এ অংশ নেবে না ফ্রান্স। প্রতিযোগিতার সাম্প্রতিক কার্যক্রম ও ব্যবস্থাপনা নিয়ে অসন্তোষ প্রকাশ করে এ সিদ্ধান্ত নিয়েছে মিস ফ্রান্স সংগঠন। ১৯৫২ সাল থেকে নিয়মিত অংশগ্রহণের পর এবারই প্রথমবারের মতো মিস ইউনিভার্স থেকে নিজেদের সরিয়ে নিচ্ছে দেশটি।
বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে প্রকাশিত এক বিবৃতিতে সিদ্ধান্তের বিষয়টি জানায় মিস ফ্রান্স কর্তৃপক্ষ।
বিবৃতিতে বলা হয়, “মিস ফ্রান্স কোম্পানি ২০২৬ সালের মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্ত আমাদের পরিচয়, মূল্যবোধ ও অঙ্গীকারের প্রতি বিশ্বস্ত থাকার প্রতিফলন।”
সংগঠনটির দাবি, সাম্প্রতিক বছরগুলোতে মিস ইউনিভার্সের কার্যক্রম ও দিকনির্দেশনা তাদের নীতিমালা ও আদর্শের সঙ্গে আর সামঞ্জস্যপূর্ণ নয়। বিশেষ করে ২০২৫ সালের আসরে বিভিন্ন অসংগতি ও ব্যবস্থাপনাগত ত্রুটি লক্ষ্য করা গেছে বলে অভিযোগ করেছে তারা।
তবে এটি স্থায়ী সিদ্ধান্ত নয় বলেও জানিয়েছে মিস ফ্রান্স কর্তৃপক্ষ। ভবিষ্যতে পরিস্থিতির উন্নতি হলে আবারও প্রতিযোগিতায় অংশগ্রহণের সম্ভাবনা খোলা থাকবে বলে উল্লেখ করা হয়েছে।
মিস ফ্রান্সের সভাপতি ফ্রেদেরিক জিলবেয়ার বলেন, “মিস ইউনিভার্স সব সময়ই আন্তর্জাতিক অঙ্গনে ফ্রান্সকে তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ মঞ্চ ছিল। তবে আমাদের দায়িত্ব হলো মিস ফ্রান্স প্রতিযোগিতার মূল্যবোধ ও স্বাতন্ত্র্য বজায় রাখা। সেই বিবেচনা থেকেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
তিনি আরও বলেন, ভবিষ্যতে মিস ইউনিভার্সের কার্যক্রম ও নীতিগত পরিবর্তনের ওপর তারা নজর রাখবেন।
ফ্রান্সের এই সিদ্ধান্ত আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতার অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বিশ্বের অন্যতম প্রভাবশালী সৌন্দর্য প্রতিযোগিতা হিসেবে পরিচিত মিস ইউনিভার্স সাম্প্রতিক সময়ে বিভিন্ন সিদ্ধান্ত ও নীতিগত পরিবর্তন নিয়ে বিতর্কের মুখে পড়েছে। এমন পরিস্থিতিতে দীর্ঘদিনের অন্যতম অংশগ্রহণকারী দেশের সরে দাঁড়ানোকে বড় ধাক্কা হিসেবে দেখছেন সংশ্লিষ্ট পর্যবেক্ষকরা।
এ বিষয়ে এখনো মিস ইউনিভার্স কর্তৃপক্ষের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। সূত্র: এনডিটিভি
ইএন/এসএ
- সেরা পাঁচ হরর মুভি
- নিউ জার্সির চলচ্চিত্র উৎসবে শ্রীমঙ্গলের ২ নির্মাতার ৬টি চলচ্চিত্র
- ‘হাওয়া’ দেখতে দর্শকদের ভিড়, খোদ নায়িকা সিঁড়িতে বসে দেখলেন সিনেমা
- লুঙ্গি পরায় দেওয়া হয়নি সিনেপ্লেক্সের টিকেট, সেই বৃদ্ধকে খুঁজছেন নায়ক-নায়িকা
- শোকের মাসে শ্রীমঙ্গলের স্কুলগুলোতে প্রদর্শিত হলো ‘মুজিব আমার পিতা’
- শাকিবের সঙ্গে বিয়ে-বাচ্চা তাড়াতাড়ি না হলেই ভাল হত: অপু বিশ্বাস
- গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক
- বিয়ে করেছেন মারজুক রাসেল!
- নারী বিদ্বেষীদের বুড়ো আঙুল দেখিয়ে নতুন যাত্রা শুরু : জয়া আহসান
- প্রিন্স মামুন এবং লায়লার বিচ্ছেদ
























