স্পোর্টস ডেস্ক
করোনা প্রকোপ কমায় অনুশীলন মাঠে নেমেছে রিয়াল মাদ্রিদ
স্পেনে ধীরে ধীরে ফিরছে প্রাণ। দেশটিতে করোনার প্রকোপ কমতে শুরু হয়েছে। তাই অনুশীলন করতে শুরু করেছে জনপ্রিয় ফুটবল লিগ লা লিগার ক্লাবগুলো।
প্রায় দুই মাস পরে সোমবার মাঠে নেমেছে রিয়াল মাদ্রিদ। নির্দেশনা অনুযায়ী আপাতত নিজেদের মতো করে অনুশীলন করেছে খেলোয়াড়রা।
নিয়ম মেনে লা লিগার অধিকাংশ ক্লাব এরই মধ্যে স্বল্প পরিসরে অনুশীলন শুরু করেছে। গত শুক্রবার অনুশীলন শুরু করে লা লিগার পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা বার্সেলোনা। পরের দিন মাঠে নামে আতলেতিকো মাদ্রিদ।
তবে অনুশীলনে নামার আগে ক্লাবগুলোর খেলোয়াড়, কোচ ও স্টাফসহ সবাইকে করোনা টেস্ট করতে হয়েছে।
লিগ কর্তৃপক্ষ জানিয়েছে, কভিড-১৯ টেস্টে লা লিগা ও সেকেন্ড ডিভিশনের লিগের মোট পাঁচজন খেলোয়াড় ও তিনজন স্টাফের রিপোর্ট পজিটিভ এসেছে।
নির্দেশনা অনুযায়ী, পরের ধাপে খেলোয়াড়দের ছোট ছোট গ্রুপে অনুশীলন শুরু করার অনুমতি দেওয়া হবে। পরিস্থিতি ভালোর দিকে থাকলে শেষ দুই ধাপে থাকবে পুরো অনুশীলন ও প্রতিযোগিতামূলক ম্যাচ খেলার নির্দেশনা।
অন্যদিকে লা লিগার সভাপতি হাভিয়ের তেবাসের মতে, ১২ জুন থেকে লিগ পুনরায় শুরুর ব্যাপারে আশাবাদী তিনি।
আইনিউজ/এসডিপি
- ২৮ তারিখ আর্জেন্টিনা বনাম স্পেন মেগা ফাইনালে মুখোমুখি
- চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটান্স লাইভ স্কোর
- ভারত বনাম নেপাল লাইভ স্কোর | India Vs Nepal Live
- টস হেরে অধিনায়কের যাত্রা শুরু হলো সোহানের
- অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড লাইভ | Aus বনাম New
- বাংলাদেশ বনাম পাকিস্তান লাইভ স্কোর এশিয়া কাপ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া লাইভ খেলা
- অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান লাইভ | Aus Banam Afg
- বাংলাদেশ বনাম আফগানিস্তান লাইভ স্কোর | Ban Vs Afg Live Score
- আফগানিস্তান বনাম পাকিস্তান লাইভ স্কোর | Pak vs afg Live























