নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৫০, ১৬ মে ২০২০
আপডেট: ০৬:৩১, ১৬ মে ২০২০
আপডেট: ০৬:৩১, ১৬ মে ২০২০
২০ হাজার ডলারে মুশফিকের ব্যাট কিনলেন আফ্রিদি
মুশফিকের ডাবল সেঞ্চুরির ব্যাট নিলামে ২০ হাজার ডলারে কিনেছেন সাবেক পাকিস্তানি অলরাউন্ডার শহীদ আফ্রিদি। বাংলাদেশি মুদ্রায় অর্থের অঙ্কটি দাঁড়ায় প্রায় ১৭ লাখ টাকা।শুক্রবার রাতে মুশফিক নিজেই নিলামে বিজয়ীর নাম ঘোষণা করেন।
এই ব্যাট দিয়েই ২০১৩ সালে শ্রীলঙ্কার বিপক্ষে গলে ২০০ রানের ইনিংস খেলেছিলেন মুশফিক,যা ছিল টেস্ট ক্রিকেটে বাংলাদেশের প্রথম ডাবল সেঞ্চুরি। করোনাভাইরাস দুর্গতদের সহায়তায় নিজের প্রিয় সেই ব্যাটটি নিলামে তুলেছিলেন বাংলাদেশের এই অভিজ্ঞ ক্রিকেটার।
আফ্রিদির সঙ্গে এই ব্যাটের নিলামে মধ্যস্থতা ও সহায়তা করার জন্য মুশফিক বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছেন সতীর্থ ও প্রিয় বন্ধু তামিম ইকবালকে।আফ্রিদিকেও বিশেষভাবে ধন্যবাদ জানান।
করোনাভাইরাসের প্রকোপ শুরু হওয়ার পর থেকে নিজের ফাউন্ডেশনের মাধ্যমে আফ্রিদি ত্রাণ কার্যক্রম চালিয়ে আসছেন পাকিস্তানের বিভিন্ন প্রান্তে। এই ব্যাটও কিনেছেন তার ফাউন্ডেশনের মাধ্যমেই।
এদিকে মুশফিক জানালেন, যত দ্রুত সম্ভব এই অর্থ দুর্গত মানুষের সহায়তায় কাজে লাগানো হবে।
গত শনিবার শুরু হওয়া অনলাইন নিলাম ভুয়া বিডারদের চাপে বার দুয়েক বন্ধ হয়েছিল। পরে চালু হয় আবার।যাদের ভুয়া বিডের কারণে নিলাম স্থগিত হয়ে গিয়েছিল, তাদের উদ্দেশ্যে মুশফিক বলেন,“এমন একটা মহৎ কাজে যারা ভুয়া বিড করেছেন, আমি তাদের ধিক্কার জানাতে চাই। আপনারা শুধু আমার নামকে ছোট করেননি, বাংলাদেশের ক্রিকেটকে ছোট করেছেন, দেশকে ছোট করেছেন।”
নিলামে উঠেছিল গত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ অধিনায়ক আকবর আলীর ব্যবহার করা ব্যাট ও গ্লাভসও। যুক্তরাষ্ট্র প্রবাসী রিয়াজুল ইসলাম জুয়েল ২ হাজার ডলারে স্মারক দুটি কিনে নিয়েছেন।
আরও পড়ুন
খেলা বিভাগের সর্বাধিক পঠিত
- ২৮ তারিখ আর্জেন্টিনা বনাম স্পেন মেগা ফাইনালে মুখোমুখি
- চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটান্স লাইভ স্কোর
- ভারত বনাম নেপাল লাইভ স্কোর | India Vs Nepal Live
- টস হেরে অধিনায়কের যাত্রা শুরু হলো সোহানের
- অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড লাইভ | Aus বনাম New
- বাংলাদেশ বনাম পাকিস্তান লাইভ স্কোর এশিয়া কাপ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া লাইভ খেলা
- অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান লাইভ | Aus Banam Afg
- বাংলাদেশ বনাম আফগানিস্তান লাইভ স্কোর | Ban Vs Afg Live Score
- আফগানিস্তান বনাম পাকিস্তান লাইভ স্কোর | Pak vs afg Live
সর্বশেষ
জনপ্রিয়























