Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ১৯ ফেব্রুয়ারি ২০২৬,   ফাল্গুন ৭ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১২:৩৫, ১৫ জুন ২০২০

করোনা আক্রান্ত হলেন ক্রিকেটার মাশরাফির শাশুড়ি

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজার শাশুড়ি হোসনেয়ারা সিরাজ।

সোমবার (১৫ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেন নড়াইলের সিভিল সার্জন ডা. মো. আবদুল মোমেন। তিনি জানান, হোসনেয়ারা নড়াইলের নিজ বাসায় আইসোলেশনে আছেন। তিনি বর্তমানে সুস্থ আছেন। 

এই নিয়ে নড়াইল করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৬১ জনে। যাদের মধ্যে ৮ জন চিকিৎসক ও ১৪ জন হাইওয়ে পুলিশ সদস্য আছেন।

তবে আক্রান্তের মধ্যে ২৩ জন সুস্থ হয়ে উঠেছেন এবং মারা গেছেন ২ জন।

এর আগে করোনায় আক্রান্ত হন মাশরাফির নানা ডা. মাসুদ আহমেদ। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ইউরোলজি বিভাগের সহকারী অধ্যাপক তিনি।

আইনিউজ/এসডিপি

আরও পড়ুন
Green Tea
সর্বশেষ
জনপ্রিয়