Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ১৯ ফেব্রুয়ারি ২০২৬,   ফাল্গুন ৭ ১৪৩২

প্রকাশিত: ১৯:১৩, ২০ জুন ২০২০
আপডেট: ১৯:১৮, ২০ জুন ২০২০

বাংলাদেশ ক্রিকেটে করোনার থাবা, এবার আক্রান্ত নাজমুল অপু

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেটে করোনার থাবা। প্রথমে বাংলাদেশ দলের সাবেক ওপেনার এবং তামিম ইকবালের বড় ভাই নাফিস ইকবাল করোনায় আক্রান্ত হন। এরপর আজ দুপুর গড়াতেই খবর চাউর হলো সাবেক অধিনায়ক এবং বর্তমান সাংসদ মাশরাফি বিন মর্তুজা আক্রান্ত। সন্ধ্যা নামতে না নামতেই খবর এলো বর্তমান দলের ক্রিকেটার, বাঁ-হাতি অর্থোডক্স স্পিনার নাজমুল ইসলাম অপুও করোনায় আক্রান্ত।

শনিবার সন্ধ্যায় নাজমুল ইসলাম অপু নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত সপ্তাহে ত্রাণ দিতে নরসিংদী গিয়েছিলাম। ওখান থেকে আসার পর শরীর খারাপ লাগছিল। বুধবার করোনা পরীক্ষা করিয়েছি। আজ দুপুরেই রেজাল্ট পেয়েছি। পজিটিভ এসেছে। এখন বাসায় আলাদা রুমে আছি।

আইনিউজ/এসবি

আরও পড়ুন
Green Tea
সর্বশেষ
জনপ্রিয়