স্পোর্টস ডেস্ক
ধোনিকে নিয়ে ব্রাভোর নতুন গান ‘নাম্বার সেভেন’
ফাইল ছবি
সারা পৃথিবীতেই ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির ভক্তরা ছড়িয়ে-ছিটিয়ে আছে। ওয়েস্ট ইন্ডিজের তারকা ক্রিকেটার ডোয়াইন ব্রাভোও ক্যাপ্টেন কুল নামে পরিচিত ধোনির একজন ভক্ত। এবার ভারতের সাবেক অধিনায়ককে নিয়ে গান তৈরি করছেন তিনি। এই গানের নাম দেয়া হয়েছে ‘নাম্বার সেভেন’।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দীর্ঘদিন ধোনির সঙ্গে খেলেছেন ব্রাভো। দুজনের মাঝে সম্পর্কও দারুণ। একে অপরকে ডাকেন ভাই বলে। ধোনির সম্মানে গান তৈরির কথা আগেই জানিয়েছিলেন ব্রাভো। এবার সেই গানের টিজার প্রকাশ করেছেন ক্যারিবীয় অলরাউন্ডার।
ইন্সটাগ্রামে ব্রাভো জানিয়েছেন, পূর্ণাঙ্গ গানটি ধোনির জন্মদিন ৭ জুলাইয়ে প্রকাশ করা হবে। এই গানের বিশেষত্ব হিসেবে থাকছে হেলিকপ্টার ডান্স। এজন্য ধোনির ভক্তদের কাছে হেলিকপ্টার ডান্সের ভিডিও চেয়েছেন তিনি। সেরা ভিডিওগুলো রাখা হবে ‘নাম্বার সেভেন’ গানের মিউজিক ভিডিওতে।
এর আগে ‘চ্যাম্পিয়ন’ গান গেয়ে ব্যাপক প্রশংসা কুড়ান ব্রাভো। ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর ব্রাভোর চ্যাম্পিয়ন গানের সঙ্গে নেচেছিল উইন্ডিজ ক্রিকেট দল।
আইনিউজ/এসবি
- ২৮ তারিখ আর্জেন্টিনা বনাম স্পেন মেগা ফাইনালে মুখোমুখি
- চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটান্স লাইভ স্কোর
- ভারত বনাম নেপাল লাইভ স্কোর | India Vs Nepal Live
- টস হেরে অধিনায়কের যাত্রা শুরু হলো সোহানের
- অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড লাইভ | Aus বনাম New
- বাংলাদেশ বনাম পাকিস্তান লাইভ স্কোর এশিয়া কাপ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া লাইভ খেলা
- অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান লাইভ | Aus Banam Afg
- বাংলাদেশ বনাম আফগানিস্তান লাইভ স্কোর | Ban Vs Afg Live Score
- আফগানিস্তান বনাম পাকিস্তান লাইভ স্কোর | Pak vs afg Live























