ঢাকা, রোববার ২৩ আগস্ট ২০২৬,   ভাদ্র ৭ ১৪৩৩

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৪:৫৮, ৯ জুলাই ২০২০

বিয়ে করলেন ক্রিকেটার আবু জায়েদ রাহী

জীবনের নতুন ইনিংস শুরু করলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় সিলেটের আবু জায়েদ রাহী। করোনাকালেই বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন এই ক্রিকেটার।

বুধবার (৮ জুলাই) করোনা পরিস্থিতির কারণে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে পারিবারিকভাবে তাদের বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়। কনে রাহির পূর্বপরিচিত কাজিন। এক বছর আগেই তাদের আকদ সম্পন্ন হয়।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়