ঢাকা, রোববার ২৩ আগস্ট ২০২৬,   ভাদ্র ৭ ১৪৩৩

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৪:০২, ১২ জুলাই ২০২০

ক্রিকেটার মোসাদ্দেকের দ্বিতীয় বিয়ে সম্পন্ন

দ্বিতীয়বারের মতো বিয়ে করলেন জাতীয় দলের ক্রিকেটার মোসাদ্দেক হোসেন সৈকত। শনিবার (১১ জুলাই) ময়মনসিংহের কাচিঝুলিতে ঘরোয়াভাবে তার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

২৪ বছর বয়সী এই অলরাউন্ডারের স্ত্রীর নাম উম্মে তামান্না, নিজ এলাকা ময়মনসিংহের বাসিন্দা। শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে বিয়ের ছবি শেয়ার করে নতুন জীবনের জন্য দোয়া চেয়েছেন অলরাউন্ডার মোসাদ্দেক।

এর আগে ২০১২ সালে নিজের খালাতো বোন সামিরা শারমীনের সঙ্গে বিবাহ হয়েছিলেন মোসাদ্দেক। তবে তাদের সংসারে ২০১৮ সালের শেষ দিকে ভেঙে যায়।

নির্যাতন এবং ১০ লাখ টাকা যৌতুক দাবির অভিযোগ এনে মোসাদ্দেকের বিরুদ্ধে সামিরা মামলা করেন। মামলায় তার মা পারুল বেগমকেও আসামি করা হয়।

তারকা এই অলরাউন্ডার জাতীয় দলের হয়ে সবশেষ মাঠে নেমেছিলেন গত বছরের নভেম্বরে, রাজকোটে বাংলাদেশ-ভারত মধ্যকার টি-টোয়েন্টি ম্যাচে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়