Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ১৯ ফেব্রুয়ারি ২০২৬,   ফাল্গুন ৭ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৪:০৭, ২৫ জুলাই ২০২০

চিকিৎসার জন্য লন্ডনের উদ্দেশ্যে তামিম

ফাইল ছবি

ফাইল ছবি

পেটের সমস্যার চিকিৎসা করাতে লন্ডনের বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হচ্ছেন তামিম। সেই উদ্দেশ্যে  আজ (শনিবার) বাংলাদেশ সময় বেলা ১১টা ১০ মিনিটে এমিরেটসের ফ্লাইটে লন্ডনের উদ্দেশ্যে রওনা হয়েছেন তামিম।

বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় দলের খেলোয়াড়দের বিমানবন্দরে অভ্যর্থনার দায়িত্বে থাকা ক্রিকেট অন্তঃপ্রাণ সংগঠক ওয়াসিম খান। তিনি আজও তামিমকে বিদায় জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন।

এদিকে যুক্তরাজ্য সরকারের নিয়মানুযায়ী লন্ডন পৌঁছেই বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন না তামিম। তাকে আগে নিজ খরচে থাকতে হবে দুই সপ্তাহের সেলফ কোয়ারেন্টাইনে। এ সময়ের মধ্যে তার মধ্যে করোনাভাইরাসের কোনো উপসর্গ দেখা না দিলেই বাইরে বের হওয়ার অনুমতি পাবেন।

মাসখানেক ধরে পেটের পীড়া ভোগাচ্ছে তামিম ইকবালকে। প্রায়ই পেটে অসহনীয় ব্যথা অনুভব করছেন। প্রথমে দেশেই বিশেষজ্ঞদের শরণাপন্ন হওয়ার চেষ্টায় ছিলেন দেশের অন্যতম শীর্ষ ক্রিকেট তারকা। কিন্তু দেশে পরীক্ষা নিরীক্ষার পর স্থানীয় চিকিৎসকরা সেভাবে রোগ ধরতে পারেননি। তাই দেশের বাইরে যাওয়ার সিদ্ধান্ত নিলেন।

আইনিউজ/এসডিপি 

আরও পড়ুন
Green Tea
সর্বশেষ
জনপ্রিয়