Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ১৯ ফেব্রুয়ারি ২০২৬,   ফাল্গুন ৭ ১৪৩২

খেলা ডেস্ক

প্রকাশিত: ০০:৩৬, ১ আগস্ট ২০২০

মেসিকে কিনতে ২ হাজার ৬০০ কোটি টাকা দিতে রাজি ইন্টার মিলান

ইতালির ক্লাব ইন্টার মিলান তাকে কিনতে চাইছে এটা পুরনো খবর। এবার একই ক্লাব থেকে নতুন খবর এলো। মেসির জন্য নাকি তারা ২৬০ মিলিয়ন ইউরো দিতে রাজি। যা বাংলাদেশি মুদ্রায় দুই হাজার ৬০০ কোটি টাকা।

চার বছরের জন্য মেসির সাথে চুক্তি করতে চায় ইন্টার এবং মেসি এই ক্লাবে ভালো থাকবে বলে দাবি তাদের। কিন্তু গত কয়েকদিন আগে লিওনেল মেসিকে দলে ভেড়ানোর গুজব 'কল্পনা প্রসুত' উল্লেখ করে নাকচ করে দিয়েছিলেন ইন্টার মিলানের কোচ আন্তনিও কন্তে।

তিনি বলেছিলেন, 'এটা (মেসির দলবদল) কাল্পনিক ফুটবলের কথা বলা হচ্ছে। বর্তমান পরিস্থিতির কারণেই ইন্টার এমন প্রস্তাব দিতে পারে না। আমি জানিনা পৃথিবিতে এমন কোন পাগল আছে কি-না যে মেসিকে পেতে চাইবে না। কিন্তু তিনি সত্যিকার অর্থেই আমাদের নাগালের অনেক বাইরে।'

গত কয়েকমাস ধরেই বার্সেলোনার সঙ্গে সম্পর্কটা ভালো যাচ্ছে না লিওনেল মেসির। বেশ কয়েকবার তিনি প্রকাশ্যে দল পরিচালনার সমালোচনা করেছেন। বর্তমান কোচের সঙ্গে তার সম্পর্ক ভালো নয়। বার্সা প্রেসিডেন্ট বারবার মেসির দলবদলের গুঞ্জন উড়িয়ে দিলেও তা একেবারে থামছে না।

জেএ/আই নিউজ

আরও পড়ুন
Green Tea
সর্বশেষ
জনপ্রিয়