Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ১৯ ফেব্রুয়ারি ২০২৬,   ফাল্গুন ৭ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৯:৪২, ৪ আগস্ট ২০২০

ফুটবলকে বিদায় জানালেন গোলরক্ষক ইকার ক্যাসিয়াস

ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেন স্পেনের বিশ্বকাপজয়ী গোলরক্ষক ইকার ক্যাসিয়াস। এক বছর আগে হার্ট অ্যাটাক হওয়ার পর থেকেই মাঠের বাইরে ছিলেন রিয়াল মাদ্রিদ ও স্পেনের ইতিহাসের অন্যতম সফল এই তারকা।

সবশেষ তিনি পোর্তোর জার্সিতে খেলছিলেন। এ মৌসুমে আর মাঠে নামা হয়নি তার। তবে দলটির লিগ জয়ের পর উদযাপনে অংশ নিয়েছেন। ৩৯ বছর বয়সী ক্যাসিয়াস মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া বিবৃতিতে গ্লাভসজোড়া তুলে রাখার ঘোষণা দেন।

রিয়াল মাদ্রিদে ১৬ বছরের ক্যারিয়ারে ৭২৫ ম্যাচ খেলেছেন ক্যাসিয়াস। এই সময়ে তিনটি চ্যাম্পিয়ন্স লিগ, ৫টি লা লিগা শিরোপা জিতেছেন এই কিংবদন্তি।

২০১০ সালে তার নেতৃত্বেই বিশ্বকাপ জয় করে স্পেন। এছাড়া দেশেটির হয়ে ২০০৮ ও ২০১২ সালে টানা দুটি ইউরো জিতেছেন তিনি।

২০১৫ সালে পোর্তোতে যোগ দিয়েছিলেন ক্যাসিয়াস। তবে ২০১৯ সালের এপ্রিলে হার্ট অ্যাটাকের পর আর মাঠে নামেননি। গত বছর জুলাই থেকে পুনর্বাসনের সময়টায় ক্লাবের কোচিং স্টাফের অংশ ছিলেন ক্যাসিয়াস। পর্তুগালের ক্লাবটির হয়ে ১৫৬ ম্যাচ খেলেছেন ক্যাসিয়াস। দুটি লিগসহ জিতেছেন একটি পর্তুগিজ কাপ।

আইনিউজ/এসডিপি

আরও পড়ুন
Green Tea
সর্বশেষ
জনপ্রিয়