Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ১৯ ফেব্রুয়ারি ২০২৬,   ফাল্গুন ৭ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৬:৩৭, ৫ আগস্ট ২০২০

সস্ত্রীক করোনায় আক্রান্ত ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষ

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন জাতীয় দল এবং বসুন্ধরা কিংসের ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষ। আজ থেকে শুরু হওয়া জাতীয় দলের ক্যাম্পে যোগ দেয়ার কথা ছিল টাঙ্গাইলের এ ফুটবলারের।

বাফুফে সুত্রে জানা গেছে, বিশ্বনাথের স্ত্রীরও করোনা পজিটিভ। তারা দু’জনই বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন। 

ক্যাম্পে ডাক পাওয়া ফুটবলারদের নিজ দায়িত্বে করোনা পরীক্ষা করতে বলেছিল বাফুফে। আজ প্রথমদিন বাকি ১১ ফুটবলার বাফুফে ভবনে আসলে তাদের সবার করোনা পরীক্ষা করানো হয়। যাদের রিপোট নেগেটিভ হবে কেবল তাদের নেয়া হবে গাজীপুরের সারা রিসোটে।

ক্যাম্পে ডাকা ৩৬ ফুটবলারের বাকিরা আগামী দুই দিন বাফুফে ভবনে রিপোট করার কথা রয়েছে। রিপোর্ট করতে আসার পর সবারই করোনা পরীক্ষা করা হবে এবং তাদেরকে ক্যাম্পে ওঠানো হবে।

আইনিউজ/এসডিপি

আরও পড়ুন
Green Tea
সর্বশেষ
জনপ্রিয়