Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ১৯ ফেব্রুয়ারি ২০২৬,   ফাল্গুন ৭ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৬:১৯, ১৩ আগস্ট ২০২০

১১ বছর পর পাকিস্তান টেস্ট দলে ফাওয়াদ

ফাওয়াদ আলম জাতীয় দল থেকে বাদ পড়েছেন সেই ২০০৯ সালে। এদিকে বয়সটাও থেমে নেই, ৩৪ পেরিয়ে ৩৫ ছুুঁইছুঁই। এমন সময়ে এসে ফের টেস্ট দলে জায়গা করে নিলেন।

ইংল্যান্ড সফরে প্রথম টেস্টে সুযোগ হয়নি। তবে সাউদাম্পটনের রোজ বোলে শুরু দ্বিতীয় টেস্টের একাদশে জায়গা করে নিয়েছেন ফাওয়াদ। বাদ পড়েছেন শাদাব খান।

প্রথম টেস্টটা পাকিস্তান হেরেছে ৩ উইকেটে। এটি তাই সফরকারিদের বাঁচা-মরার লড়াই। হারলেই তিন ম্যাচের সিরিজ খোয়াতে হবে। এমন সমীকরণ মাথায় নিয়ে খেলতে নামা টেস্টে টস জিতেছেন পাকিস্তান অধিনায়ক আজহার আলি। প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

পাকিস্তান একাদশ : শান মাসুদ, আবিদ আলি, আজহার আলি (অধিনায়ক), বাবর আজম, আসাদ শফিক, ফাওয়াদ আলম, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), ইয়াসির শাহ, শাহীন শাহ আফ্রিদি, মোহাম্মদ আব্বাস, নাসিম শাহ।

ইংল্যান্ড একাদশ : ররি বার্নস, ডম সিবলি, জ্যাক ক্রলি, জো রুট (অধিনায়ক), অলি পোপ, জস বাটলার (উইকেটরক্ষক), ক্রিস ওকস, স্যাম কুরান, ডম বেস, স্টুয়ার্ট ব্রড, জেমস অ্যান্ডারসন।

আইনিউজ/এসডিপি

আরও পড়ুন
Green Tea
সর্বশেষ
জনপ্রিয়