ঢাকা, শনিবার ২২ আগস্ট ২০২৬,   ভাদ্র ৭ ১৪৩৩

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৬:১৪, ১৫ আগস্ট ২০২০

নিষেধাজ্ঞা প্রত্যাহারের দিন থেকেই ফিরবেন সাকিব

আগামী ২৯ অক্টোবর সাকিব আল হাসানের ওপর আরোপিত আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হবে। আর ওই দিন থেকেই দেশসেরা এই ক্রিকেটার জাতীয় দলে ফিরবেন বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন।

শনিবার সংবাদমাধ্যমকে এই তথ্য জানান বিসিবি প্রধান। তাই হলে জাতীয় দলের আসন্ন শ্রীলঙ্কা সফরেই খেলতে দেখা যেতে পারে সাকিবকে।

সেপ্টেম্বরের শেষে শ্রীলঙ্কা সফরে যাবে বাংলাদেশ দল। ২৪ অক্টোবর শুরু হবে সিরিজ। এই সফরে তিন ম্যাচের টেস্ট ও একটি টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা অতিথিদের।

তবে সিরিজ দুটির ম্যাচের সংখ্যা এখনো ঠিক করা হয়নি। টেস্ট সিরিজটি হতে পারে দুই-তিন ম্যাচের, আর টি-টোয়েন্টি সিরিজটি তিন ম্যাচের। এই সফরে টেস্ট সিরিজে না পারা গেলেও টি-টোয়েন্টিতে অলরাউন্ডার সাকিবের মাঠে নামার সম্ভাবনা প্রবল।

জুয়াড়ির কাছ থেকে তিন দফায় ফিক্সিংয়ের প্রস্তাব পেয়েও তা গোপন করায় গত বছরের অক্টোবরে দুই বছরের নিষেধাজ্ঞা পান সাকিব, যার মধ্যে এক বছরের শাস্তি স্থগিত।

এই নিষেধাজ্ঞার কারণে তাকে আগামী ২৯ অক্টোবর পর্যন্ত সব ধরনের ক্রিকেট থেকে বাইরে থাকতে হচ্ছে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়