ঢাকা, রোববার ০৯ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৫ ১৪৩৩

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৩:২৫, ২৪ ফেব্রুয়ারি ২০২১

নিউজিল্যান্ডে পৌঁছেছে বাংলাদেশ জাতীয় দল

সংগৃহীত

সংগৃহীত

ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে নিউজিল্যান্ডে পৌঁছেছে বাংলাদেশ জাতীয় দল।

বুধবার বাংলাদেশ সময় সকাল ৭ টা ৪৫ মিনিটে ক্রাইস্টচার্চে পৌঁছান ক্রিকেটাররা। সন্ত্রাসী হামলার কারণে ২ বছর আগে এই ক্রাইস্টচার্চ থেকে ম্যাচ না খেলেই দেশে ফিরতে হয়েছিল বাংলাদেশ দলকে। 

এক সপ্তাহের কোয়ারেন্টাইন শেষে কুইন্সটাউনে পাঁচদিনের বিশেষ প্রস্তুতি ক্যাম্প করবে টাইগাররা।

এর আগে মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে ক্রাইস্টচার্চের উদ্দেশ্যে ঢাকা ছাড়ে ২০ সদস্যের টাইগার ক্রিকেট দল। এছাড়া তাদের সঙ্গে কর্মকর্তা এবং কোচিং স্টাফসহ আরো ১৫জন আছেন।

এরপর ২০ মার্চ থেকে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। প্রথম ওয়ানডে হবে ডানেডিনে। এরপর ২৩ মার্চ ক্রাইস্টচার্চে দ্বিতীয় ওয়ানডে। শেষ ওয়ানডেটি ২৬ মার্চ ওয়েলিংটনে।

ওয়ানডে সিরিজ শেষে ২৮ মার্চ হ্যামিল্টনে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটি হবে নেপিয়ারে ৩০ মার্চ। অকল্যান্ডে ১ এপ্রিল সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়