Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ১৫ ফেব্রুয়ারি ২০২৬,   ফাল্গুন ৩ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২২:২৫, ১৮ সেপ্টেম্বর ২০২১
আপডেট: ২৩:৪০, ১৮ সেপ্টেম্বর ২০২১

কোয়ারেন্টাইন শেষে অনুশীলনে সাকিব

সাকিব আল হাসান

সাকিব আল হাসান

আইপিএল খেলতে দুবাইয়ে আছেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। গত রোববার ঢাকা ছেড়েছিলেন তিনি। এরপর থেকেই ছিলেন কোয়ারেন্টাইনে। শনিবার (১৮ সেপ্টেম্বর) কোয়ারেন্টাইন শেষ হতেই সাকিব নেমে পড়েছেন কলকাতা নাইট রাইডার্সের অনুশীলনে।

গত রোববার দিবাগত রাত ১টা ৪০ মিনিটে দুবাইয়ের উদ্দেশে ঢাকা ছাড়েন সাকিব। দুবাইয়ে পা রাখতেই বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে পাঠিয়ে দেওয়া হয় তাকে। সেখানে কোয়ারেন্টাইনে থাকতে হয়েছে তাকে পাঁচ দিন। তা শেষ হয়েছে শনিবার। এরপরই অনুশীলনে চলে এসেছেন তিনি। 

অনুশীলনে ফিরতেই সাকিবকে বরণ করে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতোমধ্যে পোস্টও করে দিয়েছে কেকেআর। 

আইপিএলের চলতি আসরে সময়টা অবশ্য ভালো কাটেনি সাকিবের। সুযোগ পেয়েছেন মোটে তিন ম্যাচে, উইকেট নিয়েছেন দুটো, আর রান করেছেন মোটে ৩৮।

আইনিউজ/এসডিপি 

আরও পড়ুন
Green Tea
সর্বশেষ
জনপ্রিয়