স্পোর্টস ডেস্ক
আপডেট: ০০:০০, ১০ অক্টোবর ২০২১
বাংলাদেশের টি-টোয়েন্টি স্কোয়াডের মূল দলে রুবেল
রুবেল হোসেন
টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ঘোষিত বাংলাদেশের স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে পেসার রুবেল হোসেনকে। শনিবার রাতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
গত ৯ সেপ্টেম্বর বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করা হয়। সেই স্কোয়াডে রুবেল ছিলেন স্ট্যান্ডবাই ক্রিকেটারের ভূমিকায়। তবে বিশ্বকাপের প্রাক্বালে নির্বাচকরা তাকে মূল স্কোয়াডে ডেকেছেন।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড এক বিজ্ঞপ্তিতে জানায়, বিসিবির জাতীয় দল নির্বাচন প্যানেল শনিবার রুবেল হোসেনের বিশ্বকাপ দলে অন্তর্ভুক্তি নিশ্চিত করেছে। রুবেল স্ট্যান্ড বাই ক্রিকেটার হিসেবে দলের সঙ্গে ওমান যাত্রা করেছিলেন এবং এখন স্কোয়াডের সদস্য হিসেবে বিবেচিত হবেন। রুবেল বাংলাদেশের হয়ে ২৮টি টি-টোয়েন্টি খেলেছেন।
রুবেলসহ বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াডে মোট সদস্য দাঁড়াল ১৬ জনে।
বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড: মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), নাঈম শেখ, লিটন দাস, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, আফিফ হোসেন ধ্রুব, সৌম্য সরকার, শেখ মেহেদী হাসান, নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ, রুবেল হোসেন শামীম হোসেন পাটোয়ারি।
স্ট্যান্ডবাই: আমিনুল ইসলাম বিপ্লব।
আইনিউজ/এসডিপি
আইনিউজ ভিডিও
যেসব দেশে যেতে বাংলাদেশিদের লাগবে না ভিসা
জন্মনিবন্ধন না করালে আপনার শিশুর অধিকার নিশ্চিত হবে না
- ২৮ তারিখ আর্জেন্টিনা বনাম স্পেন মেগা ফাইনালে মুখোমুখি
- চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটান্স লাইভ স্কোর
- ভারত বনাম নেপাল লাইভ স্কোর | India Vs Nepal Live
- টস হেরে অধিনায়কের যাত্রা শুরু হলো সোহানের
- অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড লাইভ | Aus বনাম New
- বাংলাদেশ বনাম পাকিস্তান লাইভ স্কোর এশিয়া কাপ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া লাইভ খেলা
- অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান লাইভ | Aus Banam Afg
- বাংলাদেশ বনাম আফগানিস্তান লাইভ স্কোর | Ban Vs Afg Live Score
- আফগানিস্তান বনাম পাকিস্তান লাইভ স্কোর | Pak vs afg Live




















