স্পোর্টস প্রতিবেদক
টিকে থাকার লড়াইয়ে আজ ওমানের মুখোমুখি হবে বাংলাদেশ
চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা বারো দলে জায়গা করে নিতে গ্রুপপর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ ওমানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। মাসকোটের আল আমিরাত ক্রিকেট গ্রাউন্ডে গ্রুপ ‘বি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত আটটায় নামবে দুদল।
টি-টোয়েন্টি বিশ্বকাপের মূলপর্বে উঠার জন্য প্রথমপর্ব পার হতে হবে বাংলাদেশকে। সেই লক্ষ্যে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে রবিবার খেলতে নামে মাহমুদউল্লাহ রিয়াদ বাহিনী। কিন্তু এদিন স্কটিশদের বিপক্ষে হেলে পানি পাননি রাসেল ডোমিঙ্গোর শিষ্যরা। পুরো ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে ছয় রানে বাংলাদেশকে হারিয়ে দেয় স্কটল্যান্ড।
আর তাতেই বিশ্বকাপ থেকে ছিটকে পড়ার শঙ্কা তৈরি হয়েছে। কেননা প্রতিটা গ্রুপ থেকে মাত্র দুটি করে দল উঠবে মূলপর্বে। সেজন্য বাংলাদেশ হতে হবে গ্রুপ চ্যাম্পিয়ন অথবা রানারআপ। আর গ্রুপে সেরা দুটি দলের মধ্যে থাকতে হলে জয়ের কোনো বিকল্প নেই বাংলাদেশের।
বিশ্বকাপের আগে ঘরের মাঠে স্লো উইকেটে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে জয় পেয়েছিল বাংলাদেশ। এই ধরনের উইকেটে খেলে বিশ্বকাপে জ্বলে উঠা যাবে না বলে আগেই সতর্ক করেছিলেন ক্রিকেট বিশেষজ্ঞরা। বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট যুক্তি ছিল জয়ের অভ্যাস করা, কিন্তু বিশেষজ্ঞদের বার্তাটি মূল্যবান ছিল।
ওমানের বিপক্ষে ‘বাঁচা-মরার’ ম্যাচে কিছু ক্ষেত্রে পরিবর্তন আনা প্রয়োজন বলে মনে করেন মাহমুদউল্লাহ। তিনি বলেন, ‘আমাদের ব্যাটিং উদ্বেগের বিষয়। আমাদের আরও ভালো ব্যাটিং করতে হবে। পরিস্থিতি যাই হোক না কেন আমাদের আক্রমণাত্মক ক্রিকেট খেলতে হবে। ব্যাটিং লাইন-আপে নয় নম্বরে মোহাম্মদ সাইফুদ্দিন পর্যন্ত আমাদের ব্যাটিং গভীরতা আছে। আগামীকাল (মঙ্গলবার) আমাদের কিছু পরিবর্তন নিয়ে ভাবতে হবে।’
এর আগে একবার ওমানের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাছাই পর্বের রাউন্ডে ওমানকে বৃষ্টি আইনে ৫৪ রানে জিতেছিল টাইগাররা। ব্যাট হাতে ৬৩ বলে ১০৩ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন তামিম ইকবাল। এই ফরম্যাটে বাংলাদেশের পক্ষে এটিই একমাত্র সেঞ্চুরি। তবে এবারের বিশ্বকাপে দলে নেই তামিম।
আইনিউজ/এসডি
- ২৮ তারিখ আর্জেন্টিনা বনাম স্পেন মেগা ফাইনালে মুখোমুখি
- চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটান্স লাইভ স্কোর
- ভারত বনাম নেপাল লাইভ স্কোর | India Vs Nepal Live
- টস হেরে অধিনায়কের যাত্রা শুরু হলো সোহানের
- অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড লাইভ | Aus বনাম New
- বাংলাদেশ বনাম পাকিস্তান লাইভ স্কোর এশিয়া কাপ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া লাইভ খেলা
- অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান লাইভ | Aus Banam Afg
- বাংলাদেশ বনাম আফগানিস্তান লাইভ স্কোর | Ban Vs Afg Live Score
- আফগানিস্তান বনাম পাকিস্তান লাইভ স্কোর | Pak vs afg Live




















