স্পোর্টস ডেস্ক
আপডেট: ১৬:০৯, ২১ অক্টোবর ২০২১
টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
প্রথম পর্বের শেষ রাউন্ডের ম্যাচে পাপুয়া নিউগিনির বিপক্ষে নামছে বাংলাদেশ। ওমানের আল আমেরাত ক্রিকেট গ্রাউন্ডে গুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।
আসরে নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের কাছে হেরে বড় ধাক্কা খায় বাংলাদেশ। পরের ম্যাচে ওমানকে হারালেও নিশ্চিত নয় টাইগারদের সুপার টুয়েলভ পর্ব। এ ম্যাচ জয়ের পরও তাকিয়ে থাকতে হবে শেষ ম্যাচের দিকে।
অন্যদিকে নিজেদের খেলা দুটি ম্যাচেই হেরেছে নবাগত পাপুয়া নিউ গিনি। প্রথম ম্যাচে পর্যুদস্ত হলেও দ্বিতীয় ম্যাচে দারুণ লড়াই করেছে তারা। আজকের ম্যাচ জিতলে পিএনজির সুপার টুয়েলভে যাওয়া ক্ষীণ সম্ভাবনা থাকবে। তবে অবশ্যই জিততে হবে বড় ব্যবধানে।
এ ম্যাচে অপরিবর্তিত একাদশ নিয়ে নামছে বাংলাদেশ। অর্থাৎ ওমানের বিপক্ষে যারা ছিলেন, তারাই এ ম্যাচেও খেলছেন। এদিকে পাপুয়া নিউ গিনি দলে এসেছে এক পরিবর্তন। টনি উরার পরিবর্তে দলে ঢুকেছেন দামিয়েন রাভু।
বাংলাদেশ একাদশ
লিটন দাস, নাঈম শেখ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, নুরুল হাসান, মাহেদী হাসান, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও মোহাম্মদ সাইফউদ্দিন।
পাপুয়া নিউ গিনি একাদশ
দামিয়েন রাভু, লেগা সিয়াকা, আসাদ ভালা, চার্লস আমিনি, সেস বাউ, নরম্যান ভানুয়া, সাইমন আতাই, কিপলিন ডোরিগা, চাদ সোপার, কবুয়া মোরিয়া, নোসাইনা পোকানা।
আইনিউজ/এসডিপি
- ২৮ তারিখ আর্জেন্টিনা বনাম স্পেন মেগা ফাইনালে মুখোমুখি
- চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটান্স লাইভ স্কোর
- ভারত বনাম নেপাল লাইভ স্কোর | India Vs Nepal Live
- টস হেরে অধিনায়কের যাত্রা শুরু হলো সোহানের
- অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড লাইভ | Aus বনাম New
- বাংলাদেশ বনাম পাকিস্তান লাইভ স্কোর এশিয়া কাপ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া লাইভ খেলা
- অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান লাইভ | Aus Banam Afg
- বাংলাদেশ বনাম আফগানিস্তান লাইভ স্কোর | Ban Vs Afg Live Score
- আফগানিস্তান বনাম পাকিস্তান লাইভ স্কোর | Pak vs afg Live




















