Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ১৫ ফেব্রুয়ারি ২০২৬,   ফাল্গুন ৩ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৫০, ২২ অক্টোবর ২০২১

আয়ারল্যান্ড নাকি নামিবিয়া? কে উঠছে সুপার টুয়েলভে?

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথমপর্বের খেলায় নিজ গ্রুপে টানা দুই ম্যাচ জিতে ইতিমধ্যেই সুপার টুয়েলসে জায়গা নিশ্চিত করে ফেলেছে শ্রীলঙ্কা। আর দুই ম্যাচ হেরে বাদ পড়েছে নেদারল্যান্ডস। অন্যদিকে একটি করে ম্যাচ জিতে এখনও টিকে রয়েছে আয়ারল্যান্ড এবং নামিবিয়া। ফলে সেরা বারো উঠতে শারজায় এখন লড়ছে এই দুদল।

উভয় দলের সমীকরণটা এমন দাঁড়িয়েছে যে, জয় ছাড়া কোনো উপায় নেই। বাঁচা-মরার এই ম্যাচের শুরুতে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন আয়ারল্যান্ডের অধিনায়ক অ্যান্ডি বালবির্নি। ফলে এখন ব্যাট করছে আইরিশরা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত আয়ারল্যান্ডের সংগ্রহ বিনা উইকেটে ৯ রান।

  • আয়ারল্যান্ড একাদশ

পল স্টারলিং, কেভিন ও'ব্রায়েন, অ্যান্ডি বালবির্নি (অধিনায়ক), গ্যারেথ ডেলানি, কুর্তিস ক্যাম্ফার, হ্যারি টেক্টর, নেইল রক, সিমি সিং, মার্ক এডায়ার, জশ লিটল, ক্রেইগ ইয়ং।

  • নামিবিয়া একাদশ

জ্যান গ্রিন, ক্রেইগ উইলিয়ামস, গারহার্ড এরাসমাস (অধিনায়ক), ডেভিড ওয়াইজ, জে জে স্মিট, জ্যান ফ্রাইলিংক, জ্যান নিকোল লফটি-ইটন, পিকি ইয়া ফ্রান্স, রুবেন ট্রাম্পেলম্যান, মাইকেল ফন লিঙ্গেন, বার্নার্ড স্কলজ।

আইনিউজ/এসডি

আরও পড়ুন
Green Tea
সর্বশেষ
জনপ্রিয়