স্পোর্টস ডেস্ক, আইনিউজ
আপডেট: ১৮:৫৯, ২৪ অক্টোবর ২০২১
শ্রীলঙ্কার সামনে বাংলাদেশের ১৭১ রানের চ্যালেঞ্জ
টসে হেরে ব্যাটিংয়ের নেমে শ্রীলঙ্কার বিরুদ্ধে ১৭১ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। জিততে হলে শ্রীলংকাকে করতে হবে ১৭২ রান।
লিটন দাস, নাইম শেখের সাবধানী শুরুর পর হঠাৎ ধাক্কা খেয়েছিল বাংলাদেশ। লিটন দাস, সাকিব আল হাসান ফেরেন মাত্র ১৬ রানের ব্যবধানে। তারপর তরুণ নাইমকে নিয়ে মুশফিকুর রহিম যে জুটিটি গড়লেন এক কথায় অসাধারণ। দুজনের তৃতীয় উইকেট জুটিটি ছিল ৫১ বলে ৭৩ রানের। দুর্দান্ত নাইম-মুশফিকে শেষ পর্যন্ত ১৭১ রানের বড় সংগ্রহ পেয়েছে বাংলাদেশ।
রোববার (২৪ অক্টোবর) শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠান শ্রীলংকান অধিনায়ক দাসুন শানাকা। বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ টস শেষে বলছিলেন, তিনি জিতলেও প্রথমে ব্যাটিংই নিতেন। অধিনায়ক কেন এমন কথা বলেছিলেন বাংলাদেশি ব্যাটাররা সেটা প্রমাণ করলেন দারুণভাবে।
শুরুতে সাবধানে এগিয়েছেন দুই ওপেনার নাইম শেখ ও লিটন দাস। লাহিরু কুমারাকে জায়গা করে নিয়ে কাভারে খেলতে গিয়ে লিটন (১৬ বলে ১৬) ক্যাচ হলে ৪০ রানের ওপেনিং জুটি ভেঙেছে। বিশ্বকাপে বাংলাদেশের সেরা ওপেনিং জুটি এটি।
বাংলাদেশ একাদশ: নাইম শেখ, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ (অধিনায়ক), আফিফ হোসেন ধ্রুব, নুরুল হোসেন সোহান, শেখ মেহেদি হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, নাসুম আহমেদ ও মোস্তাফিজুর রহমান।
শ্রীলংকা একাদশ: কুশাল পেরেরা, পাথুম নিসাঙ্কা, চারিথ আসালাঙ্কা, অভিস্কা ফার্নান্দো, ভানুকা রাজাপাকশে, দাসুন শানাকা (অধিনায়ক), ওয়াইন্দু হাসারাঙ্গা, চামিকা করুনারত্নে, দুশমন্থ চামিরা বিনুরা ফার্নান্দো, লাহিরু কুমারা।
আইনিউজ ভিডিও
তামিমকে টপকে দুইয়ে সাকিব
বিশ্বকাপ থেকে কেন সরে দাঁড়িয়েছিলেন তামিম?
কেন খেলা শুরুর ৭ মিনিটের মাথাতেই আর্জেন্টিনার সাথে ম্যাচ বন্ধ করে দিলো ব্রাজিল?
- ২৮ তারিখ আর্জেন্টিনা বনাম স্পেন মেগা ফাইনালে মুখোমুখি
- চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটান্স লাইভ স্কোর
- ভারত বনাম নেপাল লাইভ স্কোর | India Vs Nepal Live
- টস হেরে অধিনায়কের যাত্রা শুরু হলো সোহানের
- অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড লাইভ | Aus বনাম New
- বাংলাদেশ বনাম পাকিস্তান লাইভ স্কোর এশিয়া কাপ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া লাইভ খেলা
- অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান লাইভ | Aus Banam Afg
- বাংলাদেশ বনাম আফগানিস্তান লাইভ স্কোর | Ban Vs Afg Live Score
- আফগানিস্তান বনাম পাকিস্তান লাইভ স্কোর | Pak vs afg Live




















