Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ১৫ ফেব্রুয়ারি ২০২৬,   ফাল্গুন ৩ ১৪৩২

সীমান্ত দাস

প্রকাশিত: ১৯:৩৬, ২৪ অক্টোবর ২০২১
আপডেট: ২০:০৬, ২৪ অক্টোবর ২০২১

টি টোয়েন্টি বিশ্বকাপ ২০২১

শ্রীলঙ্কার বিরুদ্ধে বাংলাদেশের পরাজয়

সুপার টুয়েলভের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে নামে বাংলাদেশ। টসে জিতে ব্যাটিং করে টাইগাররা টার্গেট ছুঁড়ে দেয় ১৭২ রানের। কিন্তু হারলো টাইগাররা। ১৮.৫ ওভারে ৫ উইকেট হারিয়েই টপকে গেলো শ্রীলঙ্কা। ৫ উইকেটের জয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হলো লঙ্কানদের।

তবে আজ শেষের দিকে যখন শ্রীলঙ্কা প্রায় আটকেই যাচ্ছিলো, তখন টানা দুইটি ক্যাচ মিস করেন লিটন দাস। হাতে কি লাগানো ছিলো তার জানা নেই, তবে তেলতেলি যথেষ্ট ছিলো বলেই শেষ মূহুর্তে টানা দুই ক্যাচ মিস করলেন। এ নিয়ে খেলা শেষ হওয়ার আগেই সামাজিক যোগযোগমাধ্যমগুলোতে শুরু হয়েছে লিটনকে ট্রল করা।

প্রথমে আফিফ হোসেনের ভানুকা রাজাপাকসার তুলে দেওয়া ক্যাচ ছাড়লেন লিটন। তার দুই হাতের ফাঁক বল আবার বাউন্ডিারিতে চলে গেলো। এরপর ফের সেই লিটনের ভুল। ভয়ঙ্কর হয়ে উঠা চারিথ আসালাঙ্কাকে ফেরানোর সুযোগ যখন সামনে আবারও ক্যাচ ছাড়েন লিটন দাস। মুস্তাফিজুর রহমানের অফ স্টাম্পের বাইরের বল হাঁকান আসালাঙ্কা। দৌড়ে আসা লিটন হাতেই গিয়ে পড়ল বল। কিন্তু তাও ফসকে গেলো লিটনের 'মাখন লাগানো' হাত থেকে।

শুধু লিটন দাস নয়, পুরো টিমের ফিল্ডিং ছিলো খারাপ। তা না হলে টাইগারদের দেওয়া টার্গেটে পৌঁছাতে পারতো না লঙ্কানরা। শুরুটা বেশ জমকালো ভাবেই হয়েছিলো। প্রথমেই জোড়া উইকেট তুলে নেন দলের ভরসা সাকিব, আর তাতে তার নিজস্ব রেকর্ডও গড়ে যায়। টি টোয়েন্টিতে আফ্রিদিকেও পিছনে ফেলে র্বোচ্চ উইকেট শিকারী হয়ে ওঠেন সাকিব

টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের দেওয়া ১৭২ রানের জবাবে ব্যাট করতে নেমে লঙ্কানদের শুরুটা ভালো হতে দিল না দিলে দ্বিতীয় উইকেটের দুর্দান্ত ব্যাট করা শুরু করেন পাথুম নিশানকা এবং চারিথ আশালাঙ্কা। ভয়ঙ্কর হয়ে উঠা জুটি ভাঙার পর একই ওভারে আরও একটি উইকেট তুলে নেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান।

এর আগে ম্যাচের শুরুতে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন শ্রীলঙ্কান অধিনায়ক দাসুন শানাকা। প্রথমে ব্যাট করতে নেমে লাহিরু কুমারার বলে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফেরেন বাংলাদেশি ড্যাশিং ওপেনার লিটন দাস। আউট হওয়ার পূর্বে করেন ১৬ রান।

দ্বিতীয় উইকেটে ব্যাট করতে এসে রান তুললে ব্যস্ত হয়ে পড়া সাকিবকেও বেশিক্ষণ ক্রিজে থাকতে দেয়নি শ্রীলঙ্কা। মাত্র ৭ বলে ১০ রান তুলে চামিকা করুনারত্নের বলে প্যাভিলিয়নে ফেরেন সাকিব।

লিটন-সাকিব আউট হলেও আপনতালেই ব্যাট করতে থাকেন ওপেনার নাঈম শেখ। তৃতীয় উইকেট জুটিতে মুশফিকুর রহিমের সঙ্গে গড়েন ৭০ রানের জুটিতে। আর নাঈম তুলে নেন টি-টোয়েন্টি ক্যারিয়ারের চতুর্থ এবং বিশ্বকাপে প্রথম অর্ধশতক। এরপর তার ব্যক্তিগত ইনিংস থেমেছে ৬২ রানে। নাঈমের এই ইনিংসটি ৬টি চারে সাজানো। এরপর ব্যাট করতে নেমে ৭ রান করতে পেরেছেন আফিফ।

এদিকে নাঈমের পর দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে ম্যাচে অর্ধশতক পূর্ণ করেন মুশফিকুর রহিম। ফিফটি পূর্ণ করতে খেলেছেন মাত্র ৩২ বল। খেলে যান শেষ পর্যন্ত। ৩৭ বলে ৫টি চার এবং দুটি ছক্কার সুবাদে অপরাজিত থাকেন ৫৭ রানে। আর ৫ বলে ১০ রানে মাঠ ছাড়েন মাহমুদউল্লাহ রিয়াদ।

আইনিউজ/এসডি

 

তামিমকে টপকে দুইয়ে সাকিব

বিশ্বকাপ থেকে কেন সরে দাঁড়িয়েছিলেন তামিম?

কেন খেলা শুরুর ৭ মিনিটের মাথাতেই আর্জেন্টিনার সাথে ম্যাচ বন্ধ করে দিলো ব্রাজিল?

আরও পড়ুন
Green Tea
সর্বশেষ
জনপ্রিয়