ঢাকা, রোববার   ২৬ এপ্রিল ২০২৬,   বৈশাখ ১৩ ১৪৩৩

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২৩:৫৪, ২৬ অক্টোবর ২০২১
আপডেট: ০০:০১, ২৭ অক্টোবর ২০২১

নিউজিল্যান্ডকে ৫ উইকেটে হারিয়ে প্রতিশোধ নিলো পাকিস্তান

কিছুদিন আগেই নিরাপত্তার অজুহাতে সিরিজ না খেলেই পাকিস্তান ছেড়েছিল নিউজিল্যান্ড দল। তখনই পাকিস্তান ঘোষণা দেয়, বিশ্বকাপে কিউইদের হারিয়ে এর প্রতিশোধ নেবে পাকিস্তান। এবং তারা সেই কথা রাখল। মঙ্গলবার দুবাইয়ে অনুষ্ঠিত ম্যাচটিতে নিউজিল্যান্ডকে ৫ উইকেটে হারিয়ে প্রতিশোধ নিলো পাকিস্তান। 

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে নিজেদের দ্বিতীয় ম্যাচে কিউইদের দেওয়া ১৩৫ রানের টার্গেটে পাকিস্তান পৌঁছে গেছে ৫ উইকেট ও ৮ বল হাতে রেখেই।

এর আগে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। ভারতের বিপক্ষে জয়ের পর স্বাভাবিকভাবেই আত্মবিশ্বাসে ভরপুর দলটি। সেটিই যেন ফুটে ওঠে তাদের বোলিংয়ে। নিউজিল্যান্ডের পক্ষে উদ্বোধনী জুটিতে নিউজিল্যান্ডের পক্ষে ৩৬ রান করেন মার্টিন গাফটিল ও ড্যারেল মিচেল। 

২০ বলে ১৭ রান করে গাফটিল করেন আরেক ওপেনার ২০ বলে ২৭ রান করেন মিচেল। এরপর কিউইদের হয়ে আশার আলো হন কেইন উইলিয়ামসন। কিন্তু ২৬ বলে ২৫ রান করে রান আউট হয়ে তার বিদায়ের পরই মূলত তাসের ঘরের মতো ভেঙে পড়ে কিউইদের ইনিংস। 

মাঝে ডেভেন কনওয়ের ২৪ বলে ২৭ রানের ইনিংসে লড়াই করার মতো পুঁজি পায় নিউজিল্যান্ড। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৪ রান করে তারা। ৪ ওভারে ২২ রান দিয়ে ৪ উইকেট নেন হারিস রউফ। 

জবাব দিতে নেমে শুরুতেই বিপদে পড়ে পাকিস্তান। ১১ বলে ৯ রান করে আউট হন অধিনায়ক বাবর আজম। আরেক ওপেনার মোহাম্মদ রিজওয়ান এদিন টাইমিংয়ে খুব একটা স্বাচ্ছন্দ্য ছিলেন না। তবুও ৩৪ বলে তার ব্যাট থেকে আসে ৩৩ রান। 

এরপর দ্রুতই ফাখর জামান, মোহাম্মদ হাফিজ ও ইমাদ ওয়াসিম ফেরেন সাজঘরে। কিন্তু পাকিস্তানকে জয়ের নোঙর ভিড়িয়েই সাজঘরে ফেরেন মালিক ও আসিফ। টিম সাউদির করা ১৮ তম ওভারে দুই বলে আসিফের দুই ছক্কাই মূলত ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়।

২ চার ও ১ ছক্কায় ২০ বলে ২৬ রান করে মালিক ও ১ চার ও ৩ ছক্কায় ১২ বলে ২৭ রান করে অপরাজিত থাকেন আসিফ আলি।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়