ঢাকা, সোমবার   ১৫ জুন ২০২৬,   আষাঢ় ১ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৪১, ২৭ অক্টোবর ২০২১
আপডেট: ১৬:৪২, ২৭ অক্টোবর ২০২১

ফিরলেন সাকিবও, চাপে বাংলাদেশ

শুরুর তিন ওভারেই দুই ওপেনারকে হারিয়ে ফেলেছে বাংলাদেশ। এর কিছু পর সাকিব আল হাসানও হাঁটলেন একই পথে। তাতে পাওয়ার প্লেতেই বিপদে পড়ে গেছে বাংলাদেশ দল। এই প্রতিবেদন লেখার সময় বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেট হারিয়ে ৪১ রান, ক্রিজে মুশফিক-মাহমুদউল্লাহ।

শুরুর ওভারে হতাশা ঝেড়ে ফেলে দারুণ কিছুরই আভাস দিয়েছিলেন লিটন। মঈন আলিকে প্রথম ওভারেই মেরেছিলেন দুটো চার। পরের ওভারে ক্রিস ওকস দিয়ে গেলেন তিন রান। তাতে দুই ওপেনার কিছুটা চাপেও পড়ে গেলেন হয়তো।

এর আগে আবুধাবিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে দিনের প্রথম ম্যাচের তৃতীয় ওভারের খেলায় মঈন আলির টানা দুই বলে ক্যাচ তুলে দিলে সাজঘরে ফিরলেন দুই টারগার ওপেনার লিটন কুমার দাস এবং নাঈম শেখ।

ম্যাচের শুরুতে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে প্রথম দুই ওভার ভালো-ভাবেই খেলেন নাঈম-লিটন। কিন্তু তৃতীয় ওভারের দ্বিতীয় বলে লিটন এবং তৃতীয় বলে ক্যাচ তুলে দেন নাঈম শেখ। আউট হওয়ার আগে ৯ রান করেন লিটন। আর নাঈমের সংগ্রহ ৫।

বাংলাদেশের একাদশ:

মাহমুদউল্লাহ (অধিনায়ক), মোহাম্মদ নাঈম, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, নুরুল হাসান (উইকেট কিপার), আফিফ হোসেন, মেহেদি হাসান, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান।

ইংল্যান্ডের একাদশ:

ইয়ন মরগান (অধিনায়ক), জেসন রয়, জশ বাটলার, ডেভিড মালান, জনি বেয়ারস্টো, লিয়াম লিভিংস্টোন, মঈন আলী, ক্রিস ওকস, ক্রিস জর্ডান, আদিল রশিদ, টাইমাল মিলস।

আইনিউজ/এসডি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়