ঢাকা, সোমবার   ১৫ জুন ২০২৬,   আষাঢ় ১ ১৪৩৩

সীমান্ত দাস

প্রকাশিত: ১৯:০৩, ২৭ অক্টোবর ২০২১
আপডেট: ১৯:০৯, ২৭ অক্টোবর ২০২১

ইংল্যান্ডের সামনে দাঁড়াতেই পারলো না বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে বুধবারের (২৭ অক্টোবর) ম্যাচেও কোনও পরিবর্তন দেখাতে পারলো না টাইগাররা। ইংল্যান্ডের সামনে দাঁড়াতেই পারেনি বাংলাদেশ। প্রথমে ব্যাটিং করতে নেমে ১২৫ রানের টার্গেট ছুঁড়ে দেয় টাইগাররা, কিন্তু সেটা ইংলিশদের জন্য যেন কিছু কমই হয়েছে। ১ উইকেটেই তারা পার করে ১০০ রানের ঘর। আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের ম্যাচে  এবার বাংলাদেশ হারল ৮ উইকেটে! 

শেখ জায়েদ স্টেডিয়ামে দুপুরের ৩৬ ডিগ্রি ছাড়ানো তাপমাত্রায় ব্যাট করতে নেমে বাংলাদেশ তুলে মাত্র বিশ ওভারে ১২৪ রান। জবাবে ইংল্যান্ড ২ উইকেটেই স্পর্শ করে বাংলাদেশের দেওয়া টার্গেট।

ম্যাচে টস জিতে আগে ব্যাট করতে নামে টাইগাররা। তবে বরাবরের মতো আজও ব্যর্থ ওপেনিং জুটি। অফ ফর্মের কারণে ‘সমালোচিত’ লিটন দাস ভালো শুরুর আভাস দিলেও উইকেটে থিতু হতে পারেননি। ইনিংসের তৃতীয় ওভারে মঈন আলীর বলে আউট হন ৮ বলে ৯ রান করে। পরের বলেই সাজঘরে নাঈম শেখ। তার ব্যাট থেকে আসে ৭ বলে ৫ রান। পাওয়ার-প্লের শেষ ওভারে সাকিব আল হাসান আউট হন ক্রিস ওকসকে উড়িয়ে মারতে গিয়ে। চোখ ধাঁধানো এক ক্যাচ নেন আদিল রশিদ।

সাকিব ৭ বলে ৪ রান করে বিদায় হলে পাওয়ার-প্লের ৬ ওভারে ৩ উইকেট হারিয়ে বাংলাদেশ দলের সংগ্রহ দাঁড়ায় মাত্র ২৭ রান। সেখান থেকে দলকে টেনে তোলার চেষ্টা করেন মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ। মুশফিক ব্যক্তিগত ৯ রানে একবার জীবন না পেলে চতুর্থ উইকেটে তাদের ৩৭ রান পার্টনারশিপটা আরো আগেই শেষ হয়ে যেত। 

মন্থর উইকেটের ফায়দা নিতে আরেক পার্টটাইমার লিভিংস্টোনকে অ্যাটাকে আনেন ইংলিশ অধিনায়ক মরগ্যান। নিজের প্রথম ওভার হাত ঘোরাতে এসেই সফল লিভিংস্টোন। উইকেটে থিতু হয়ে যাওয়া মুশফিককে লেগ বিফোরের ফাঁদে ফেলেন তিনি। ৩০ বলে খেলে ২৯ রানেই থামতে হয় মুশফিককে। ‘বিতর্কিত’ রিভার্সসুইপে নিজের উইকেট বিসর্জন দেন তিনি।

শেষদিকে ছোট হলেও বেশ কার্যকরী ইনিংস খেলেন নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদরা। মেহেদী ১১ রান করে আউট হলে ব্যাট হাতে ঝড় তোলেন নাসুম। আদিল রশিদের করা ইনিংসের ১৯তম ওভারে ২টি ছয়ের সঙ্গে ১ চার মারেন তিনি। শেষ ওভারে আসে ৫ রান। এতে নির্ধারিত ২০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ১২৪ রানের সংগ্রহ পায় বাংলাদেশ দল। সোহান ১১ রানে আউট হন। অপরাজিত নাসুমের ব্যাট থেকে আসে ৯ বলে ১৯ রান।

ইংল্যান্ডের পক্ষে সর্বোচ্চ তিনটি উইকেট নিয়েছেন তাইমাল মিলস। দুটি করে উইকেট নেন দুই স্পিনার মঈন আলি এবং লিয়াম লিভিংস্টোন। এছাড়া একটি উইকেট পেয়েছেন ক্রিস ওকস।

সব মিলিয়ে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ১২৪ রানে। জয়ের জন্য ইংল্যান্ডদের করতে হয় ১২৫।

ছোট লক্ষ্যকে সামনে রেখে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই হয় ইংল্যান্ডের। তবে ইনিংসের পঞ্চম ওভারে প্রথম উইকেট হারাল ইংলিশরা। নাসুমের বলে নাঈম শেখের হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফেরেন জস বাটলার। আউট হওয়ার আগে করেন ১৮ রান। 

বাংলাদেশের একাদশ

মাহমুদউল্লাহ (অধিনায়ক), মোহাম্মদ নাঈম, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, নুরুল হাসান (উইকেট কিপার), আফিফ হোসেন, মেহেদি হাসান, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান।

ইংল্যান্ডের একাদশ

ইয়ন মরগান (অধিনায়ক), জেসন রয়, জশ বাটলার, ডেভিড মালান, জনি বেয়ারস্টো, লিয়াম লিভিংস্টোন, মঈন আলী, ক্রিস ওকস, ক্রিস জর্ডান, আদিল রশিদ, টাইমাল মিলস।

আইনিউজ/এসডি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়