Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ১৫ ফেব্রুয়ারি ২০২৬,   ফাল্গুন ৩ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২৩:৪৬, ২৭ অক্টোবর ২০২১

নিজের সিংহাসন ফিরে পেলেন সাকিব

সাকিক আল হাসান

সাকিক আল হাসান

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের দুর্দান্ত পারফরম্যানস দিয়ে কুড়ি ওভারের অলরাউন্ডার র‍্যাংকিংয়ের শীর্ষস্থান দখল করলেন সাকিব আল হাসান। আফগানিস্তানের মোহাম্মদ নবীকে সরিয়ে নিজের সিংহাসন ফিরে পেলেন তিনি।

বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বিষয়টি নিশ্চিত করেছে। 

গত সেপ্টেম্বর মাসের ১৫ তারিখ আইসিসির হালনাগাদ করা র‍্যাঙ্কিংয়ে অফগান অধিনায়ক নবীর কাছে শীর্ষস্থান হারান সাকিব। বিশ্বকাপে মঞ্চে নেমে নিজের সিংহাসন ফিরে পেলেন তিনি। 

সদ্য প্রকাশিত র‍্যাঙ্কিংয়ে ১০ রেটিং পয়েন্ট কমেছে নবীর। অন্যদিকে সাকবের নামের পাশে যোগ হয়েছে ২০ রেটিং পয়েন্ট। বর্তমানে নবীর চেয়ে ২০ রেটিং পয়েন্টে এগিয়ে সাকিব।

চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত সর্বোচ্চ উইকেট সংগ্রাহক টাইগার অলরাউন্ডার। ৬.৪৫ গড়ে ১১ উইকেট নিয়েছেন তিনি (যা কোন এক টি-টোয়েন্টি বিশ্বকাপে কোন এক বোলারের সর্বোচ্চ)। এছাড়া ব্যাট হাতে ২৯.৫০ গড়ে করেছেন ১১৮ রান।

এক নজরে টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের সেরা ৫ অলরাউন্ডার-

১. সাকিব আল হাসান (বাংলাদেশ)- ২৯৫
২. মোহাম্মদ নবী (আফগানিস্তান)- ২৭৫
৩. জেজে স্মিট (নামিবিয়া)- ১৬১
৪. গ্লেন ম্যাক্সওয়েল (অস্ট্রেলিয়া)- ১৬১
৫. জিশান মাকসুদ (ওমান)- ১৬০

আইনিউজ/এসডিপি 

আরও পড়ুন
Green Tea
সর্বশেষ
জনপ্রিয়