বিনোদন ডেস্ক
আপডেট: ১৩:২৭, ৩১ অক্টোবর ২০২১
বাড়ি ফিরলেন আরিয়ান
প্রায় এক মাস কারাবাসের পর জামিনে মুক্তি পেয়ে বাড়ি ফিরলেন আরিয়ান খান। আজ (৩০ অক্টোবর) সকাল ১১টার দিকে মুম্বাইয়ের আর্থার রোড জেল থেকে নিজ বাড়ি ‘মান্নাত’র উদ্দেশে রওনা দেন শাহরুখ পুত্র। ইতিমধ্যে বাড়িতে পৌঁছে গিয়েছেন তিনি।
এদিন ছেলেকে নিতে কারাগারে আসেননি শাহরুখ খান। বলিউডের এই সুপারস্টারের পরিবর্তে এসেছিলেন তার প্রধান দেহরক্ষী রবিসহ আরও কয়েকজন বডিগার্ড।
মাদক মামলায় গত ২৮ অক্টোবর তৃতীয় দফার শুনানির দিন বম্বে হাইকোর্ট আরিয়ান খান এবং তার বন্ধু আরবাজ মার্চেন্ট এবং মুনমুন ধামেচার জামিন মঞ্জুর করেছেন।
বম্বে হাইকোর্ট জামিন মঞ্জুরের পর ২৯ অক্টোবর আরিয়ানকে জেল থেকে মুক্ত করার জন্য সকল আনুষ্ঠানিকতা যতো দ্রুত সম্ভব সম্পন্ন করার চেষ্টা করেছিলেন তার আইনজীবীরা। এমনকি আরিয়ানের জামিনের জন্য ১ লাখ রুপির বন্ডে স্বাক্ষরও করেছিলেন বলিউড অভিনেত্রী জুহি চাওলা। কিন্তু সময়ের সঙ্গে পেরে উঠেনি তারা। তাই এদিনও মুম্বাইয়ের আর্থার রোড জেলে থাকতে হয়েছে শাহরুখ পুত্রকে।
জেলের নিয়মানুযায়ী সকাল, বিকেল ও সন্ধ্যা তিন বেলা বেল বক্স খোলা হয়। কিন্তু সন্ধ্যা সাড়ে ৫টার মধ্যেও সেই বক্সে আরিয়ানের রিলিজ অর্ডার না পৌঁছানোর কারণে তাকে সেখানে আরও এক রাত কাটাতে হয়েছে।
গত ২ অক্টোবর রাতে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি) একটি প্রমোদ তরীতে অভিযান চালিয়ে শাহরুখ খানের ছেলে আরিয়ান খান ও তার দুই বন্ধুকে আটক করে। এসময় আরিয়ানের থেকে ১৩ গ্রাম কোকেন, ২১ গ্রাম চরস, ২২টি এমডিএমএ পিলস এবং নগদ ১ লাখ ৩৩ হাজার রুপি পাওয়া যায়।
আইনিউজ/এসডি
জন্মদিনের পার্টিতে বিমানবালা সাজে পরীমনির নাচ
শুধু পাঁচতারকা হোটেলেই নয়, এতিমদের সাথেও জন্মদিন উদযাপন করেছেন পরীমনি
- ২৮ তারিখ আর্জেন্টিনা বনাম স্পেন মেগা ফাইনালে মুখোমুখি
- চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটান্স লাইভ স্কোর
- ভারত বনাম নেপাল লাইভ স্কোর | India Vs Nepal Live
- টস হেরে অধিনায়কের যাত্রা শুরু হলো সোহানের
- অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড লাইভ | Aus বনাম New
- বাংলাদেশ বনাম পাকিস্তান লাইভ স্কোর এশিয়া কাপ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া লাইভ খেলা
- অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান লাইভ | Aus Banam Afg
- বাংলাদেশ বনাম আফগানিস্তান লাইভ স্কোর | Ban Vs Afg Live Score
- আফগানিস্তান বনাম পাকিস্তান লাইভ স্কোর | Pak vs afg Live




















