স্পোর্টস প্রতিবেদক
আপডেট: ১৩:২২, ৩১ অক্টোবর ২০২১
শীর্ষ স্থানের লক্ষ্য, ইংল্যান্ড-অস্ট্রেলিয়া লড়াই শুরু
টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ-১ এর পয়েন্ট টেবিলের শীর্ষ স্থানের লক্ষ্যে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছে ইংল্যান্ড। জয় তুলে নিয়ে এককভাবে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠার লক্ষ্য অজিদের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ইংলিশ অধিনায়ক ইয়ন মরগান।
এ পর্বে এখন পর্যন্ত দুটি করে ম্যাচ খেলে দুটিতেই জিতেছে উভয় দল। ফলে গ্রুপ-১ এর টেবিলে তাদের পয়েন্ট সমান (৪)।
আজ (৩০ অক্টোবর) জয় তুলে এককভাবে টেবিলের শীর্ষে ওঠার লক্ষ্য ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই শুরু হলো এবার।
দু'দল সমান্তরাল অবস্থানে। বিশ্বকাপে সেমিফাইনালের দরজা দৃষ্টিসীমায়। অস্ট্রেলিয়া হারিয়েছে দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কাকে। অন্যদিকে দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশকে উড়িয়ে দিয়েছে ইংল্যান্ড। তবে সবচেয়ে বড় পরীক্ষাটা এবারই। সে পরীক্ষা নিয়ে কি ভাবছে দু'দলের খেলোয়াড়রা?
অস্ট্রেলিয়ার সহ-অধিনায়ক প্যাট কামিন্স বলেন, 'ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ মানেই বিশেষ কিছু। আমাদের সঙ্গে ওদের খেলার ধরনেও মিল আছে। গেল কয়েক বছর ধরে সাদা বলের ক্রিকেটে সবচেয়ে ভালো ফর্মে আছে ইংল্যান্ড। এটা আমাদের জন্য বড় ম্যাচ। সেমিফাইনালের সমীকরণের জন্যও এটা খুব গুরুত্বপূর্ণ।'
ইংলিশ অধিনায়ক ইয়ন মরগ্যান জানান, 'আসরের সবচেয়ে কঠিন ম্যাচগুলোর একটা হবে এটা। অস্ট্রেলিয়া বিশ্বকাপের অন্যতম ফেবারিট দল। ওরা ছন্দে থাকলে জয় পাওয়া কঠিন হবে। তবে দ্রুত মোমেন্টাম আমাদের পক্ষে নিতে পারলে জয়ের সম্ভাবনা বাড়বে।'
আইনিউজ/এসডি
- ২৮ তারিখ আর্জেন্টিনা বনাম স্পেন মেগা ফাইনালে মুখোমুখি
- চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটান্স লাইভ স্কোর
- ভারত বনাম নেপাল লাইভ স্কোর | India Vs Nepal Live
- টস হেরে অধিনায়কের যাত্রা শুরু হলো সোহানের
- অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড লাইভ | Aus বনাম New
- বাংলাদেশ বনাম পাকিস্তান লাইভ স্কোর এশিয়া কাপ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া লাইভ খেলা
- অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান লাইভ | Aus Banam Afg
- বাংলাদেশ বনাম আফগানিস্তান লাইভ স্কোর | Ban Vs Afg Live Score
- আফগানিস্তান বনাম পাকিস্তান লাইভ স্কোর | Pak vs afg Live




















