স্পোটস ডেস্ক
প্রথম জয়ের লক্ষ্যে আজ মুখোমুখি হচ্ছে ভারত ও নিউজিল্যান্ড
চলমান টি-২০ বিশ্বকাপে প্রথম জয়ের লক্ষ্যে আজ মুখোমুখি হচ্ছে ভারত ও নিউজিল্যান্ড। এবারের আসরে নিজেদের প্রথম ম্যাচ দুইদলই হেরেছে, তাও পাকিস্তানের কাছে। সেই হারের স্মৃতি ভুলে জয়ের সন্ধানে নামছে তারা।
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রোববার (৩১ অক্টোবর) বাংলাদেশ সময় রাত ৮টায় ভারত-নিউজিল্যান্ড ম্যাচটি শুরু হবে।
পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের বিশ্বকাপ মিশন শুরু করেছিলো ভারত। কিন্তু পাকিস্তানের সামনে দাঁড়াতেই পারেনি টিম ইন্ডিয়া। ১০ উইকেটে ম্যাচ হারে তারা। ওয়ানডে ও টি-২০ বিশ্বকাপে এবারই প্রথম পাকিস্তানের কাছে হারে ভারত।
অন্য দিকে ভারত বাজেভাবে হারলেও পাকিস্তানের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে লড়াই করেছিলো নিউজিল্যান্ড। স্বল্প পুঁজির ১৩৪ রানের পুঁজি নিয়ে ৫ উইকেটে ম্যাচ হারে কিউইরা।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত ১৭টি ম্যাচে মুখোমুখি হয়েছে ভারত ও নিউজিল্যান্ড। যেখানে দুই দলেরই রয়েছে সমান ৮টি করে জয়। আর পরিত্যক্ত হয়েছে অন্য ম্যাচটি। আজ ১৮তম ম্যাচে যারা জিতবে, তারাই এগিয়ে যাবে মুখোমুখি পরিসংখ্যানে।
তবে এক্ষেত্রে খানিক এগিয়ে থাকবে নিউজিল্যান্ড। কেননা টি-টোয়েন্টি বিশ্বকাপে দুইবার (২০০৭ ও ২০১৬) ভারতের মুখোমুখি হবে দুইবারই জিতেছে কিউইরা। তাই আজ ভারতের সামনে বিশ্বকাপে কিউইদের প্রথমবার হারানোর মিশন।
ভারতের সম্ভাব্য একাদশ: রোহিত শর্মা, লোকেশ রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, রিশাভ পান্ত, হার্দিক পান্ডিয়া, রবিন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর/ভুবনেশ্বর কুমার, মোহাম্মদ শামি, বরুন চক্রবর্তী ও জাসপ্রিত বুমরাহ।
নিউজিল্যান্ডের সম্ভাব্য একাদশ: মার্টিন গাপটিল, ড্যারেল মিচেল, কেইন উইলিয়ামসন, ডেভন কনওয়ে, গ্লেন ফিলিপস, জিমি নিশাম, টিম সেইফার্ট, মিচেল স্যান্টনার, টিম সাউদি, ইশ সোধি ও ট্রেন্ট বোল্ট।
আইনিউজ/এসডিপি
- ২৮ তারিখ আর্জেন্টিনা বনাম স্পেন মেগা ফাইনালে মুখোমুখি
- চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটান্স লাইভ স্কোর
- ভারত বনাম নেপাল লাইভ স্কোর | India Vs Nepal Live
- টস হেরে অধিনায়কের যাত্রা শুরু হলো সোহানের
- অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড লাইভ | Aus বনাম New
- বাংলাদেশ বনাম পাকিস্তান লাইভ স্কোর এশিয়া কাপ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া লাইভ খেলা
- অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান লাইভ | Aus Banam Afg
- বাংলাদেশ বনাম আফগানিস্তান লাইভ স্কোর | Ban Vs Afg Live Score
- আফগানিস্তান বনাম পাকিস্তান লাইভ স্কোর | Pak vs afg Live




















