Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ১৫ ফেব্রুয়ারি ২০২৬,   ফাল্গুন ৩ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২১:৫৩, ৩১ অক্টোবর ২০২১
আপডেট: ২১:৫৪, ৩১ অক্টোবর ২০২১

ভারতকে মাত্র ১১০ রানে থামিয়ে দিল কিউইরা

টি-২০ বিশ্বকাপে নিজেদের প্রথম জয়ের লক্ষ্যে মুখোমুখি হয়েছে ভারত ও নিউজিল্যান্ড। এই ম্যাচে ভারতকে মাত্র ১১০ রানে থামিয়ে দিয়েছে কিউইরা। 

এবারের আসরে নিজেদের প্রথম ম্যাচ দুইদলই হেরেছে, তাও পাকিস্তানের কাছে। সেই হারের স্মৃতি ভুলে জয়ের সন্ধানে নামছে ভারত ও নিউজিল্যান্ড।

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রোববার (৩১ অক্টোবর) নির্ধারিত ২০ ওভারে ভারত ৭ উইকেট হারিয়ে সংগ্রহ করে ১১০ রান।
 
এর আগে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। ভারতের হয়ে এ ম্যাচে ইনিংস উদ্বোধনে নামেন লোকেশ রাহুল ও ঈশান কিষান। টপ অর্ডারে সুযোগ পেয়েও ব্যর্থ হন কিষান। মাত্র ৪ রানে আউট হন তিনি।

ইনিংস জুড়েই নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে ভারত। রাহুল ১৮, রোহিত শর্মা ১৪, বিরাট কোহলি ৯, রিশাভ পান্ট ১২ রানে সাজঘরে ফেরেন। এছাড়া ২৩ রান করেন হার্দিক পান্ডিয়া।

শেষ দিকে জাদেজার অপরাজিত ২৬ রানের ক্যামিওতে দলীয় শতক পার করে টিম ইন্ডিয়া। নিউজিল্যান্ডের হয়ে একাই ৩ উইকেট নেন ট্রেন্ট বোল্ট। এছাড়া ইশ সোধি দুটি এবং টিম সাউদি ও অ্যাডাম মিলনে একটি করে উইকেট শিকার করেন। 

আইনিউজ/এসডিপি 

আরও পড়ুন
Green Tea
সর্বশেষ
জনপ্রিয়